বাংলাদেশের প্রত্নসম্পদ
বাংলাদেশের প্রত্নসম্পদ নিয়ে এযাবৎ লিখিত সবচেয়ে বিশদ বিবরণ-সংবলিত এ বই। কাজটি করতে গিয়ে এর লেখক একাই একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। সাধনা, গবেষণা-নিষ্ঠা ও কৃতিত্বের বিচারে উইলিয়াম হান্টার, জর্জ গ্রিয়েরসন প্রমুখের সঙ্গে একই কাতারে স্থান পাওয়ার যোগ্য তিনি। লেখকের সারা জীবনের অনুসন্ধান, সরেজমিন পরিদর্শন এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা এ বই। শুধু প্রত্নতত্ত্ব নয়, লেখক এই অঞ্চলের ইতিহাস বিষয়ে শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের অন্যতম। বাংলাদেশের ভৌগোলিক ও নৈসর্গিক পরিচয়, জনবসতি, সমাজ ও সভ্যতার ইতিহাস নিয়ে তাঁর বিপুল অনুসন্ধানের ফলও এ বইয়ে বিধৃত হয়েছে। নতুন করে তোলা ছবি ও অত্যন্ত যত্নশীল সম্পাদনা বর্তমান সংস্করণকে করেছে যথাসম্ভব নিভুর্ল।
2,200.00৳ Original price was: 2,200.00৳ .1,940.00৳ Current price is: 1,940.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই

