
সংস্কৃতির নব্যরূপরেখায় সমকাল
সংস্কৃতি বিষয়ে চিন্তাচর্চায় এই বইটি একটি ব্যাতিক্রমী ও সময়োপযোগী সংযোজন। লেখক এর পূর্বে সংস্কৃতি বিষয়ক তিনটি গ্রন্থ সংস্কৃতির সত্যমিথ্যা,সভ্যতার দুর্গে সংস্কৃতির করাঘাত ও সংস্কৃতির স্বরূপ ও বাঙালি মনন সুধী পাঠক মহলে উপহার দিয়েছেন। এই বইটি একটু ভিন্ন—সংস্কৃতির নব্যরূপরেখা বস্তুনিষ্ঠভাবে প্রমাণ করে যে সমকালে ঢাকঢোল সহকারে প্রচারিত বুদ্ধিজীবী,আইডিয়োলজি,পোস্ট-মডার্নিজম,এন্ড অফ হিস্ট্রি,গ্র্যান্ড ন্যারেটিভস,এমন কি ক্ল্যাশেজ অফ সিভিলাইজেশান ও আরও অনেক তাত্ত্বিক বিষয়ের মূল উদ্দেশ্য পুঁজিবাদকে শ্রেষ্ঠ বিশ্বব্যবস্থা হিসেবে উপস্থাপন করা। এই বক্তব্যটি নতুন নয়,পুঁজিবাদের পক্ষে যে-সব শক্তি কাজ করে তাদের কথা সবসময়ে রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান,দর্শন,রাজনীতিতে উল্লেখিত হয়,কিন্তু একমাত্র সংস্কৃতি বিষয়টিই পরিষ্কার করে দেখিয়ে দিতে পারে ‘সংস্কৃতি’গত কারণেই এই গণবিরোধী তথা মানবতাবিরোধী শক্তিগুলির উত্থান হয়।
150.00৳ Original price was: 150.00৳ .125.00৳ Current price is: 125.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
