নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

কুরআন অধ্যয়ন সহায়িকা

আমার মত একজন ঈমানে ও আনুগত্যে দুর্বল অজ্ঞ ব্যক্তির পক্ষ থেকে প্রথমেই এই ধরনের একটি বই লেখার চরম অযোগ্যতা স্বীকার করে নেয়া কর্তব্য মনে করি। কেননা মহান আল্লাহ্‌ তায়ালা বলেছেন-“আমরা যদি এই কুরআনকে কোন পর্বতের উপর অবতীর্ণ করতাম,তাহলে তোমরা দেখতে পেতে আল্লাহ্‌র ভয়ে পর্বত ধসে পড়তো এবং খন্ড-বিখন্ড ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতো।” (সূরা হাশর,আয়াত-২১)

একজন মানুষ যার রয়েছে জ্ঞানের সীমাবদ্ধতা এবং আত্মার পবিত্রতার অভাব, তিনি কি করে মহান গ্রন্থ আল-কুরআনের মাহাত্ম্য, করুণা, সৌন্দর্য ও প্রজ্ঞা সম্পর্কে দিক-নির্দেশের দুঃসাহস করতে পারেন। যা আমাকে অনুপ্রাণিত করেছে তাহলো আমার অনেক বন্ধুর অব্যাহত তাগাদা। তারা অনুভব করে ছিলেন যে, এ সম্পর্কে আমি যা ভাবি বা চিন্তা-ভাবনা করি, তাতে আরো অনেককে শরীক করা প্রয়োজন। কিন্তু আমার সত্যিকারের সাহস বা শক্তি আসে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের সেই ওয়াদা থেকে, যেখানে তিনি বলেছেন-

“যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে অবশ্যই আমি তাদের পথ প্রদর্শন করে থাকি।” (সূরা আনকাবূত,আয়াত-৬৯)

মহানবী (সাঃ)-এর বাণী হচ্ছে-

“আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদি তা একটি আয়াতও হয় এবং তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যাক্তি তিনি,যিনি কুরআন শিক্ষা লাভ করেন এবং কুরআনের শিক্ষা প্রচার করেন।”

সম্পুর্ণ সূচীপত্র

অনুবাদকের কথা

ভূমিকা

১ : জীবনের পথচলা

২ : মৌলিক পূর্বশর্তাবলী

৩ : আন্তরিক মনোনিবেশ

৪ : পঠন পদ্ধতি

৫ : অধ্যয়ন এবং অনুধাবন

৬ : সাধারণ মূলনীতি

৭ : সামষ্টিক পাঠ

৮ : কুরআনের আলোকে জীবন যাপন

৯ : নবী (সা) বিভিন্ন সময়ে যা পড়তেন

১০ : বিভিন্ন সূরার ফযীলত সম্পর্কে রাসূল (সা) যা বলেছেন

১১ : কুরআন অধ্যয়নের জন্য পাঠক্রম

১২ : সংক্ষিপ্ত সিলেবাসঃ ১২টি নির্ধারিত অংশ

১৩ : দীর্ঘ সিলেবাসঃ ৪০টি অংশ

Original price was: 130.00৳ .Current price is: 104.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top