কুরআন অধ্যয়ন সহায়িকা
আমার মত একজন ঈমানে ও আনুগত্যে দুর্বল অজ্ঞ ব্যক্তির পক্ষ থেকে প্রথমেই এই ধরনের একটি বই লেখার চরম অযোগ্যতা স্বীকার করে নেয়া কর্তব্য মনে করি। কেননা মহান আল্লাহ্ তায়ালা বলেছেন-“আমরা যদি এই কুরআনকে কোন পর্বতের উপর অবতীর্ণ করতাম,তাহলে তোমরা দেখতে পেতে আল্লাহ্র ভয়ে পর্বত ধসে পড়তো এবং খন্ড-বিখন্ড ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতো।” (সূরা হাশর,আয়াত-২১)
একজন মানুষ যার রয়েছে জ্ঞানের সীমাবদ্ধতা এবং আত্মার পবিত্রতার অভাব, তিনি কি করে মহান গ্রন্থ আল-কুরআনের মাহাত্ম্য, করুণা, সৌন্দর্য ও প্রজ্ঞা সম্পর্কে দিক-নির্দেশের দুঃসাহস করতে পারেন। যা আমাকে অনুপ্রাণিত করেছে তাহলো আমার অনেক বন্ধুর অব্যাহত তাগাদা। তারা অনুভব করে ছিলেন যে, এ সম্পর্কে আমি যা ভাবি বা চিন্তা-ভাবনা করি, তাতে আরো অনেককে শরীক করা প্রয়োজন। কিন্তু আমার সত্যিকারের সাহস বা শক্তি আসে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের সেই ওয়াদা থেকে, যেখানে তিনি বলেছেন-
“যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে অবশ্যই আমি তাদের পথ প্রদর্শন করে থাকি।” (সূরা আনকাবূত,আয়াত-৬৯)
মহানবী (সাঃ)-এর বাণী হচ্ছে-
“আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদি তা একটি আয়াতও হয় এবং তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যাক্তি তিনি,যিনি কুরআন শিক্ষা লাভ করেন এবং কুরআনের শিক্ষা প্রচার করেন।”
সম্পুর্ণ সূচীপত্র
অনুবাদকের কথা
ভূমিকা
১ : জীবনের পথচলা
২ : মৌলিক পূর্বশর্তাবলী
৩ : আন্তরিক মনোনিবেশ
৪ : পঠন পদ্ধতি
৫ : অধ্যয়ন এবং অনুধাবন
৬ : সাধারণ মূলনীতি
৭ : সামষ্টিক পাঠ
৮ : কুরআনের আলোকে জীবন যাপন
৯ : নবী (সা) বিভিন্ন সময়ে যা পড়তেন
১০ : বিভিন্ন সূরার ফযীলত সম্পর্কে রাসূল (সা) যা বলেছেন
১১ : কুরআন অধ্যয়নের জন্য পাঠক্রম
১২ : সংক্ষিপ্ত সিলেবাসঃ ১২টি নির্ধারিত অংশ
১৩ : দীর্ঘ সিলেবাসঃ ৪০টি অংশ
130.00৳ Original price was: 130.00৳ .104.00৳ Current price is: 104.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
