হে মুমিন এসো রবের পথে
মহান আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন-وَ عَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَ مِنْهَا جَابِرٌ وَلَوْ شَاءَ لَهَا لَكُمْ أَجْمَعِينَ. ‘সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়। কিন্তু পথগুলোর মধ্যে বক্র পথও আছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন।’আগের আয়াতে বাহন হিসেবে পশুর ব্যবহার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বাহনের ওপর ভর করে মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গা সফর করে। ধীরে ধীরে পৌঁছে যায় গন্তব্যে। গন্তব্যের পর গন্তব্যে পৌঁছতে পৌছতে এক সময় পথচলা থেমে যায়। মানুষকে চলে যেতে হয় চূড়ান্ত গন্তব্যে-পরপারে।আলোচ্য আয়াতে সেই চূড়ান্ত গন্তব্যের বিষয়ে বর্ণনা করা হয়েছে। এ আয়াতে বলা হয়েছে, মানুষের সামনে দুটি পথ আছে। একটি পথের প্রদর্শক হচ্ছেন স্বয়ং আল্লাহ। এ পথ অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং তা মানুষকে সোজা পৌছে দেয় তাঁর গন্তব্যে।এ পথ নবি-রাসুলদের পথ। এ পথ ঈমানদার ও খোদাভীরুদের পথ। আর অন্য একটি পথ হলো বিভ্রান্তি ও বিচ্যুতির পথ। সে পথে চললে মানুষ আদর্শগত বিভ্রান্তিতে নিমজ্জিত হয়ে পড়ে। ফলে তার পক্ষে আর গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না।
250.00৳ Original price was: 250.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






