আদর্শ মুসলিম ও আলো হাতে আঁধার পথে [প্যাকেজ]
প্যাকেজটিতে যা যা থাকছে:
আদর্শ মুসলিম
ইসলাম মানুষের আদর্শ ব্যক্তিজীবন ও সামাজিক জীবনের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে দিয়েছে। এরপরও দেখা যায়, ইসলাম মুসলমানদের থেকে যা চায় আর মুসলমানরা নিজেদের জন্য যা চায়―এ দুইয়ের মাঝে রয়েছে বিস্তর তফাৎ। অবশ্য অল্পসংখ্যক লোক, যাদের আকিদা বিশুদ্ধ, ইসলাম সুন্দর, অন্তর পরিশুদ্ধ ও মানসিকতা উন্নত; তারা ইসলামের দাবি ও চাওয়া অনুযায়ীই জীবনযাপন করে থাকেন। সুতরাং ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানকে এমনই হতে হবে, যেমনটি ইসলাম কামনা করে। এর জন্য কুরআন ও হাদিসে যেসব উত্তম স্বভাব-চরিত্র ও গুণাবলির প্রতি উৎসাহিত করা হয়েছে সেগুলো অবলম্বন করা বাঞ্ছনীয়।
ইসলামের আলোকে একজন আদর্শ মুসলিমের পরিচয় কেমন হবে, এ বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যেই সিরিয়ার প্রখ্যাত শাইখ ড. মুহাম্মাদ আলি হাশিমি রহ. মুসলমানদের জীবনসংশ্লিষ্ট বিভিন্ন আয়াত, হাদিস ও আসারের আলোকে রচনা করেছেন বৃহৎ কলেবরের গ্রন্থ ‘শাখসিয়্যাতুল মুসলিম’ বা ‘আদর্শ মুসলিম’। এতে প্রভুর সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, নিজের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, পিতা-মাতার সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, স্ত্রীর সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, সন্তানদের সাথে মুসলমানের সম্পর্ক হবে, আত্মীয়-স্বজনদের সাথে মুসলমানের সম্পর্ক হবে, ভাই-বন্ধুদের সাথে মুসলমানের সম্পর্ক হবে―সকল বিষয় সম্পর্কেই উঠে এসেছে বিশদ আলোচনা। যাতে মুসলমানদের সামনে; বিশেষ করে প্র্যাক্টিসিং মুসলমানদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যায় এবং নিজেদের ভুল ও ত্রুটিগুলো উপলব্ধি করে ইসলামের অমীয় সুন্দর চরিত্রে নিজেদের ভূষিত করতে পারে।
আলো হাতে আঁধার পথে
আমরা সবাই মুসাফির। জীবনের স্বল্পদৈর্ঘ্য সাঁকো বেয়ে নিজেদের অজান্তেই আমরা হেঁটে যাচ্ছি অন্ধকার কবরের দিকে। কবর আখিরাতের প্রথম মনজিল। আর মৃত্যু কবরের প্রবেশদ্বার। প্রতি মুহূর্তেই আমরা পা পা করে এগিয়ে চলছি এই রহস্যময় ফটকের দিকে। কেউ জানে না কার জীবন-সাকোঁ কতটুকু দীর্ঘ। বড় অদ্ভুত এই জীবন! বড় নিষ্ঠুর মায়াভরা এই জগৎ! কখন কার ডাক এসে যায় কে জানে?
কিন্তু মৃত্যুর ফটক পেরিয়ে গেলেই তো আঁধার… সে এক অনিঃশেষ আঁধার। এরপর পথ তো আরও দীর্ঘ, আরও কঠিন আরও দুর্গম। সেই কবরের সুওয়াল-জওয়াব, ভয়ানক আজাব, হাশরের বিভীষিকা, পুলসিরাতের ভয়াল সেতু…!
ভাই আমার! এই আঁধার পথের আলো আছে তো আপনার হাতে? এই দীর্ঘ দুর্গম পথের পাথেয় সংগ্রহ করা হচ্ছে তো? দুনিয়ার ধোঁকায় পড়ে অন্তহীন এই আঁধার, নিঃসীম এই বিভীষিকার কথা ভুলে যাননি তো? জীবনের এই পরম সাফল্য ও ব্যর্থতার হিসেব আপনার এলোমেলো হয়ে যাচ্ছে না তো?
আপনাকে এই প্রশ্নগুলো বারবার স্মরণ করিয়ে দিতে, অনাগত জীবনের আঁধারে আপনার হাতে আলো তুলে দিতে, আখিরাতের সফরের পাথেয় যোগাতে আমরা আপনার জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি রিমাইন্ডার, আমাদের সবার প্রিয় শাইখ খালিদ আর রাশিদের হৃদয়নিঃসৃত বক্তৃতামালার একটি অনুপম সংকলন ‘আলো হাতে আঁধার পথে’। লক্ষ লক্ষ আরব-যুবকের হৃদয়ে ঝড়-তোলা এই অনবদ্য আহ্বান আশা করি আপনার মনেও দোলা দিয়ে যাবে।
প্যাকেজটি অর্ডার করলে সাথে পাচ্ছেন জাদুর বাস্তবতা বইটি হাদিয়া
1,147.00৳ Original price was: 1,147.00৳ .840.00৳ Current price is: 840.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
![আদর্শ মুসলিম ও আলো হাতে আঁধার পথে [প্যাকেজ]](https://www.nafaah.com/wp-content/uploads/2026/03/10421.webp)