- You cannot add "ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক উপন্যাস" to the cart because the product is out of stock.
- You cannot add "ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক উপন্যাস" to the cart because the product is out of stock.

স্পার্টাকাস
সংরক্ষিত তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি নাগাদ শাশ্বত নগরী রোম থেকে কাপুয়াতে যাওয়ার মহাসড়কটি জনসাধারণের জন্য আবারো খুলে দেয়া হয়েছিল। কাপুয়া নগরীটি রোমের চেয়ে ছোট হলেও সৌন্দর্যের দিক দিয়ে ততটা খাটো ছিল না। কিন্তু তার মানে এই নয় যে পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল । সত্য কথাটা হচ্ছে, গত চার বছর ধরে প্রজাতন্ত্রের কোনো রাস্তাই মানুষ ও মালপত্র চলাচলের জন্য সেই অর্থে অবাধ ও শান্তিপূর্ণ ছিল না- কোনো রোমান সড়কের বেলায় বরাবর যেমনটি আশা করা হয়ে থাকে। চলাফেরায় কম-বেশি সব জায়গাতেই বাধার মুখে পড়তে হতো, এবং এটা বলা ভুল হবে না যে, রোম থেকে কাপুয়া যাবার সড়কটি এই বিঘ্নতার এক প্রতীক হয়ে উঠেছিল। সঠিকভাবেই বলা হতো- সড়ক যেমন চলে, রোমও তেমনই; সড়ক যদি অবাধ, উন্নত ও শান্তিপূর্ণ থাকে তো রোম নগরীও তা-ই।
600.00৳ Original price was: 600.00৳ .483.00৳ Current price is: 483.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই