নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

দিব্যপুরুষ

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

বাংলা শিল্প-সাহিত্যের এক ক্রান্তিকাল ‘দিব্যপুরুষ’ উপন্যাসটির পটভূমি। ওই সময়ে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি। কারণ,শিল্প-সাধনার অনুকূল পরিবেশ তখন বাংলায় ছিল না; তুর্কি আক্রমণে তটস্থ ছিল বঙ্গ-বরেন্দ্রভূমির প্রতিটি জনপদ; হত্যা,ধর্ষণ আর লুটতরাজে জীবনধারণ হয়ে উঠেছিল দুর্বিষহ। থেমে ছিল সাহিত্য-সংস্কৃতির বিকাশ। লক্ষ্মণ সেনের রাজত্বের শেষ পর্বে শাসনব্যবস্থা যখন ভেঙে পড়ে,সনাতন ব্রাহ্মণ্যবাদী শোষকদের নিগ্রহ ও সামন্ত-মহাসামন্তদের অত্যাচারে অন্ত্যজ শ্রেণি আর বৌদ্ধ ভিক্ষুদের প্রাণ বিষিয়ে ওঠে,তখন তাদের জীবন আরও বিপন্ন করে তোলে তুর্কি ও সুযোগসন্ধানী এ দেশীয় সৈন্যরা। সমূহ বিপদ থেকে পরিত্রাণ পেতে তারা মুসলমান দিব্যপুরুষদের শরণাপন্ন হয়; দীক্ষা নেয় নতুন ধর্মে। কারণ,তুর্কিরা স্বধর্মীদের ওপর নির্যাতন করে না,বরং রক্ষা করে। সেই অন্ধকার সময়ে কেন ঝরে পড়েছিল শিল্পসুষমা এবং রুদ্ধ ছিল জ্ঞানচর্চা ও শিল্প-সাহিত্যের দরজা—ইতিহাসের সরোবরে অবগাহন করে কথাশিল্পী পলাশ মজুমদার এই উপন্যাসে তা তুলে আনতে প্রয়াসী হয়েছেন। একই সমান্তরালে বিশাল ক্যানভাসে এঁকেছেন তৎকালীন সমাজের এক খণ্ডচিত্র।

Original price was: 270.00৳ .Current price is: 224.00৳ .

17%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top