Sale!

সেরা

কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2012

বাংলার মুসলিম সমাজে এখনও যে যুগ চলিতেছে,হিন্দু সমাজের সেই যুগে একজন নারীর জীবনে ও চরিত্রে এমন শক্তি ও সাহস,এমন নিষ্ঠা ও সত্য-পিপাসা বিরল ছিল বলিয়া মনে হয়। নারীকে হিন্দু যে শক্তির আধার বলিয়া পূজা করে,নারীচরিত্রে যে একটি সহজ মহিমা ও শুচিতা আছে যাহা প্রাকৃতিক শক্তির মত স্বতঃস্ফূর্ত এবং পুরুষের পক্ষে অনেক স্থানেই যাহা সাধনসাপেক্ষ,তাহার পরিচয় পাই এই মহীয়সী নারীর চরিত্রচিত্রে। লতা যেমন আপনিই আলোকের দিকে উন্মুখ হইয়া থাকে,যতই বাধা পাক তবুও সেই দিকেই তাহার গতি- এই নারীর জীবনে সত্য ও সুন্দরের প্রতি একটি অনিবার্য প্রবণতা লক্ষ্য করা যায়। অবশ্য ইহাও লক্ষ্য করিতে হইবে,বাল্য ও বিবাহিত জীবনে তাঁহার সেই প্রাণধর্ম যথেষ্ট অনুকূল আবেষ্টনীর সাহায্য পাইয়াছিল। নানা কুসংস্কার,কুপ্রথা এবং অশিক্ষাজনিত মনোভাবের বিরুদ্ধ প্রভাব অতিক্রম করিয়া তাঁহার আত্মা যে স্থানটিতে আরোহণ করিয়াছিল তাহা যে কত সত্য ও ধ্রুব তাহার এই প্রমাণ পাই যে- আমি বাঙ্গালী হিন্দু ঠিক যে নীতি ও যে ধর্মকে প্রাণের মধ্যে গ্রহণ করিয়াছি এই বাঙ্গালী মুসলিম দুহিতাও ঠিক তাহাকে প্রাণে প্রাণে অনুভব করিয়াছেন,বাঙ্গালী জাতির জাতীয় প্রেরণাই তাঁহাকে পরিচালিত করিয়াছিল। তথাপি আশ্চর্যের বিষয় এই যে. এই প্রেরণা এমন করিয়া

Original price was: 250.00৳ .Current price is: 200.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top