
সারসের সাথে
এই কাহিনী যাযাবর পাখিদের নিয়ে। সারস, বুনো হাঁস, রাজহাঁসদের বিচিত্র জীবনধারা নিয়ে। আমরা তাদের সবসময় দেখছি। কিন্তু তাদের জীবন নিয়ে তেমন কিছু ভাবি না। তাদের জীবনেও তো প্রতিদিন ঘটে চলেছে কত রকমের ঘটনা। তাদেরও রয়েছে অনেক ধরনের গল্প। এতে একটি সারস ছানা তার বিচিত্র জীবনের কথা বলছে। একেবারে ডিম ফুটে বেরুনো কুষি ছানা থেকে এই কাহিনীর শুরু। শীতকালে তারা নিজের দেশ থেকে দলবেঁধে উড়ে যায় দক্ষিণের দিকে। এই সারসেরা থাকে রাশিয়ার উত্তর দিকের বিশাল এক জলাভূমিতে। শীতকালে যেখানে প্রচণ্ড ঠাণ্ডা নামে। দুধশাদা বরফে ঢেকে যায় তখন ওই এলাকা। ফলে সেখানে তখন আর পাখিদের খাবার জোটে না। তাই খাবারের সন্ধানে তারা উড়ে যায় গরমের দেশে। রোদ ঝলমল এলাকায়। এ জন্যে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে দক্ষিণ দিকে উড়ে যায়। এই কাহিনীতে রয়েছে কেমন করে সারস ছানারা তাদের মা, বাবা আর গুরুজনদের কাছ থেকে শেখে অনেক কিছু। শেখে জীবনের পাঠ। কে ভালো আর কে মন্দ। কে বন্ধু আর কে শত্রু। কোথায় যাওয়া উচিত।
60.00৳ Original price was: 60.00৳ .50.00৳ Current price is: 50.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই