- You cannot add "মুসলিম দর্শন ইসলামে দার্শনিক চিন্তার বিকাশ" to the cart because the product is out of stock.
সত্যের তত্ত্বতালাশ : মুক্তির ইশারা
যে কোনো ধরনের সাহিত্যেরই একটা অঙ্গীকার থাকে। গল্প, কবিতা, মহাকাব্য ও উপন্যাসে যে অঙ্গীকার থাকে, সেটি থাকে প্রধানত পরোক্ষভাবে। কিন্তু প্রবন্ধসাহিত্যে থাকে প্রত্যক্ষভাবে। সক্রেটিস, প্লেটো, রুশো, মার্কস, ফুকোর মতো মনীষীদের প্রবন্ধসাহিত্যের অঙ্গীকার পরিষ্কার বোঝা যায়।
লেখক ও চিন্তক রইসউদ্দিন আরিফের লেখা এই বইটি একমাত্রিক নয়, বহুমাত্রিক। এতে ইতিহাস, সমাজবিজ্ঞান, রাজনীতি ও দর্শন আছে। ধর্ম ও ধর্মের পর্যালোচনা আছে। আরো আছে নানাবিধ বিতর্কিত ও স্পর্শকাতর বিষয়। এক মলাটের মধ্যে একসাথে এতগুলো জটিল বিষয়ে লেখার অঙ্গীকার বুঝতে রীতিমতো হিমশিম খেতে হয়। অনেক ক্ষেত্রে ভুলবোঝাবুঝি, সংশয় ও বিভ্রান্তির মধ্যে পড়ার সম্ভাবনা থাকে।
তবে, পাঠক মহলে সাড়া জাগানোর মতো এবং প্রচলিত সমাজকে ঝাঁকুনি দেওয়ার মতো, আরিফের এই বইটি মনোযোগ সহকারে আদ্যপান্ত পাঠ করলে পরিষ্কার বোঝা যায়, এই লেখার অঙ্গীকার একটাই, আর সেটি হলো— মানুষ, জীব, অনুজীব ও প্রকৃতির মুক্তি। এই মুক্তি শুধু অর্থনৈতিক ও বৈষয়িক মুক্তি নয়, বরং সকলপ্রকারের সংস্কার থেকে মুক্ত হয়ে, নৈর্ব্যক্তিক বিশ্বদৃষ্টিকোণ অর্জনের মাধ্যমে মানুষের চিন্তা, চেতনা, মনন ও দার্শনিকতারও মুক্তি।
লেখকের মতে মানুষ সংস্কারমুক্ত হয়ে নৈর্ব্যক্তিক বিশ্বদৃষ্টিকোণ অর্জন করতে পারলে, জগতের সকলকিছু একাকার হয়ে যায়। তখন ‘আস্তিক-নাস্তিক বিতর্ক থাকে না, ধর্ম নিয়ে মানুষে মানুষে হানাহানি থাকে না, ধর্মান্ধতা থাকে না এবং পুঁজিবাদ, বৈষম্য, জাতীয়তাবাদ, মারণাস্ত্র, যুদ্ধ কিছুই থাকে না। থাকে শুধু প্রজ্ঞা, প্রেম ও শান্তি’।
450.00৳ Original price was: 450.00৳ .372.00৳ Current price is: 372.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই
