Sale!

সংস্কৃতি-কথা

পৃষ্ঠা : 328
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’ ত্রিশটি প্রবন্ধের একটি সংকলন গ্রন্থ। এটি প্রকাশিত হয় তাঁর মৃত্যুর দুই বছর পর ১৯৫৮ সালে। সংকলিত প্রথম প্রবন্ধের শিরোনামেই গ্রন্থের নামকরণ। তাই বলা যায় সংস্কৃতি ও সংস্কৃতিচর্চার নানা বিষয়আশয় এই গ্রন্থের মূল প্রতিপাদ্য। গ্রন্থে সংকলিত প্রবন্ধসমূহ ‘অহমিকা-সৌন্দর্য চেতনা- রবীন্দ্রনাথ’,‘ব্যর্থতা জিন্দাবাদ’,‘মূল্যবোধ ও যুক্তিবিচার’,‘রেনেসাঁস : গোড়ার কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি’,‘মেরুদণ্ড’,‘ব্যক্তি ও রাষ্ট্র’,‘সাহিত্য সম্বন্ধে নানা কথা’,‘নবযুগ’,‘আমাদের দৈন্য’,‘মনুষ্যত্ব’,‘জীবন ও বৃক্ষ’,‘স্বাধীনতা : জাতীয়তা : সাম্প্রদায়িকতা’,‘একটি নিবেদন’,‘সম্মান ও আত্মসম্মান’,‘একখানি চিঠি’,‘কাজী নজরুল ইসলাম’,‘লাইব্রেরি’,‘বাঙ্গালা ভাষায় মুসলমানী শব্দ’,‘নজরুল ইসলাম ও রেনেসাঁস’,‘রবীন্দ্রনাথ’,‘রবীন্দ্রনাথের শিশু-কবিতা’,‘শিক্ষা সম্বন্ধে রবীন্দ্রনাথ’,‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্য-বিলাস’,‘দুঃখবাদ’,‘বাংলাকাব্যে দুঃখবাদ’,‘আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী’,‘মধ্যশিক্ষা ও অর্থকরীবিদ্যা’,‘প্রাথমিক বাংলা গদ্য ও তার স্রষ্টাগণ’ এবং ‘বর্ষ-পঞ্জী’। সংকলিত প্রবন্ধসমূহের বিষয়বৈচিত্র্য গ্রন্থের গভীরতা ও মননশীলতার পরিচায়ক। গ্রন্থের গদ্যরীতি লেখকের স্বকীয় মহিমায় ভাস্বর। এর রচনার বিষয়-আঙ্গিক তথা মননে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং রচনাশৈলীতে প্রমথ চৌধুরীর প্রভাব সুস্পষ্ট। গ্রন্থে সংকলিত প্রবন্ধমালা পাঠে সংস্কৃতি,ধর্ম,মূল্যবোধ ও মানবতাবোধের সন্ধান পাওয়া যেতে পারে সহজেই। মানুষের জীবনাচরণের মৌলিক বিষয়াদি সংজ্ঞায়িত ও উন্মোচিত হয়েছে এই গ্রন্থের পাতায় পাতায়। ‘সংস্কৃতি-কথা’ পাঠে তাই মানব প্রগতি তথা মানবমুক্তির পথ-সন্ধানী পাঠকমাত্রই লেখকের সঙ্গে উচ্চারণ করতে পারেন ‘মনুষ্যত্ব জিন্দাবাদ’।

Original price was: 350.00৳ .Current price is: 289.00৳ .

17%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top