শূন্যতার সংলাপ
আমি লিখিনি গল্প, আমি শুনেছি শূন্যতার নীরব কান্না, নিঃশব্দ বেদনা, একাকীত্বের দীর্ঘশ্বাস। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন এক একটি অদেখা সংলাপ- যা উচ্চারিত হয়নি কারো মুখে, তবুও প্রতিধ্বনি হয়ে বাজে হৃদয়ের আঙিনায়।
এই বই কারো জন্য উপহার, আবার কারো কাছে শুধুই নিজেকে খুঁজে পাওয়ার দরজা। যে-জীবন তুমি লুকিয়ে রাখো, হয়তো তারই প্রতিচ্ছবি লুকিয়ে আছে পাতায় পাতায়। এখানে আমি নেই, আছো তুমি- তোমার না বলা কথা, অব্যক্ত যন্ত্রণা, আর একান্ত শূন্যতা। তাই এই বইয়ের লেখক হয়তো আমি, কিন্তু পাঠক হিসেবে, তুমি নিজেই নিজের গল্প পড়ে যাবে প্রতিটি বাক্যে।
ভালো থেকো- প্রিয় পাঠক যদি কখনো খুব বেশি শূন্যতা ঘিরে ধরে, এই বই খুলে নিও… আমার নীরবতা তখন তোমার পাশে বসে থাকবে।
লেখক
জুনাইদ বিন কামাল
201.00৳ Original price was: 201.00৳ .198.00৳ Current price is: 198.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
