- You cannot add "রঙ্গরসে বাংলা বানান" to the cart because the product is out of stock.
- You cannot add "রঙ্গরসে বাংলা বানান" to the cart because the product is out of stock.

বাঙলা ধ্বনিমূল
ফ্ল্যাপে লিখা কথা চার্লস ফার্গুসন আধুনিক ভাষা বিজ্ঞানের একজন দিকপাল। বিশ শতকের মার্কিন সাংগঠনিক ভাষাবিজ্ঞানে ঐতিহ্য শিক্ষাপ্রাপ্ত হলেও তিনি সাংগঠনিক ভাষা বিজ্ঞানে নিজেকে সীমিত রাখেন নি। ভাষা-সংগঠন ও তত্ত্ব গভীরভাবে অনুসন্ধান করতে গিয়ে তিনি ভাষা-বৈচিত্র্যের মুখোমুখি হন।এক্ষেত্রে তাঁর ‘ডায়গ্লসিয়া’ তত্ত্বটি বিশ্লেষণী-অনু্কল্প হিসেবে ব্যাপক স্বীকৃতি লাভ করেছে। সমাজ ভাষাবিজ্ঞানের অনুসন্ধানকে সুতীব্র করার ক্ষেত্রে ফিসম্যান প্রমুখ ভাষাবিজ্ঞানীর সঙ্গে তাঁর নামও অবশ্য উল্লেখ্য । তিনি বাঙলা প্রমিত রীতির (SCB) ধ্বনিতত্ব (Phonology) ও রূপতত্ত্ব (Morphology) নিয়ে গবেষণা করে ডক্টরেট উপাধি পান। বাংলা ছাড়া তিনি আরবী ভাষাবিজ্ঞানেও মূল্যবান অবদান রেখেছেন। চার্লস ফার্গুসর ভাষা-পরিকল্পনা ও দ্বিতীয় ভাষা অর্জন গবেষণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । তাঁর প্রণোদনায় শিশুর ভাষা অর্জন সম্পর্কিত অনুধ্যান গতিবেগ লাভ করে। এক্ষেত্রে ‘Baby talk’ বিষয়ক অনুসন্ধানে তিনি অনেককে উদ্বুদ্ধ করেছেন। চার্লস ফার্গুসন রচনা স্বচ্ছতা ও প্রাঞ্জলতা জন্য বিশেষভাবে স্মরণীয়। কঠিন বিষয়কে সমজবোধ্য করার ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের তাঁর জুড়ি পাওয়া দুঃসাধ্য । তিনি ভাষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে মার্কিন ভাষাবিজ্ঞানীদের পথিকৃৎ। চার্লস ফার্গুসন ও মুনীর চৌধুরীর যৌথ রচনা ‘The Phonemes of Bengali’ একটি মৌলিক বিশ্লেষণধর্মী সারগর্ভ রচনা। বাংলা ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীরা চিরদিন ফার্গুসনের রচনা পাঠে উপকৃত হবেন।
180.00৳ Original price was: 180.00৳ .149.00৳ Current price is: 149.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই