- You cannot add "স্বাস্থ্যের সুরক্ষা বিজ্ঞান ও সুন্নাহর আলোকে" to the cart because the product is out of stock.

বয়ঃসন্ধি
ছেলে-মেয়েদের কৈশোর কালীন শারিরীক ও মানষিক পরিবর্তনের ফলে তাদের মধ্যে এক ধরণের উভ-সঙ্কট তৈরী হয়। বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকার কারণে কখনও কখনও এ ধরণের উভ-সঙ্কট তাদেরকে বিপথগামীও করতে পারে। এসময়ে কি করা উচিৎ সে বিষয়ে কিশোর-কিশোরীদের জানার অভাব আছে,কারণ তাদের জানার জন্য নু্ন্যতম সুযোগও আমাদের সমাজে নেই। এ বিষয়ে অধিকাংশ গার্জিয়ানেরও বিজ্ঞানসম্মত তত্ত্ব ও তথ্যের ঘাটতি আছে । কারণ এ সম্পর্কে না জেনেই তারাও বড় হয়েছে এবং বড় হবার পরেও অনেক বিষয়ে বিজ্ঞানসম্মত জ্ঞান আহরণের সুযোগ হয়নি। পর্যাপ্ত তথ্যের অভাব এর মূল কারণ। বইটি পড়ার মাধ্যমে একইসাথে কিশোর-কিশোরীরা তাদের কৈশোরকালীন সঙ্কট মোকাবেলায় কি করবে সেটি যেমন জানতে পারবে,তেমনি একজন গার্জিয়ানও এ সময়ে কিভাবে তার সন্তানকে সহযোগিতা করবেন সে সম্পর্কে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও করনীয় সম্পর্কে জানতে পারবেন। সমাজে প্রচলিত যৌন বিষয়ক অনেক ভুল ধারণা ও সংস্কার সম্পর্কে বইটিতে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি সংগ্রহে রাখার মতো একটি বই।
200.00৳ Original price was: 200.00৳ .166.00৳ Current price is: 166.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই