নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

নাসিহা প্যাকেজ (ওয়াফি পাবলিকেশন)

ইমাম গাযালীর চিঠি

জ্ঞানের পথে ‘শর্টকাট’ বলে কিছু যদি থেকে থাকে, তাহলে একটাই আছে। আর তা হলো, অভিজ্ঞদের উপদেশ নেয়া। তাদের উপদেশ হয় গোটা জীবনের সারাংশ। জীবনের কঠিন থেকে কঠিন অভিজ্ঞতার গল্প, প্রতিটি হোঁচট থেকে উঠে দাঁড়াবার গল্প, ব্যর্থতা আর সফলতার রাজপথে চলার গল্প।

.

ইমাম গাযালী (রহ.) এই বইতে এমনই কিছু গল্প বলেছেন। তবে চিঠির ভাষায়। প্রিয় ছাত্রের সমীপে। দীর্ঘকাল তাঁর সান্নিধ্যে থাকা ছাত্রকে তিনি এখানে শিখিয়েছেন জ্ঞানের আসল স্বরূপ, আখিরাতের রশদ যোগাড়ের পথ-পদ্ধতি। প্রজ্ঞায় ভরপুর কথামালা দিয়ে সাজানো এর প্রতিটি অধ্যায়। হৃদয়গ্রাহী আলোচনায় মোড়ানো এর প্রতিটি বাক্য। যেন বিদায়কালে সন্তানের প্রতি বাবার শেষ অসীয়ত। শত বছর হয়ে গেলেও যার কথাগুলো আজও রয়েছে জীবন্ত।

.

বইয়ের মোড়কে ইমাম গাযালীর সেই চিঠিগুলো আজ আপনার ডাকবাক্সে পৌঁছে গেছে। হবে কি সময় খুলে দেখবার?

প্রতিদিন একটি আয়াত

মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক কথাই শোনে। কিছু কথা মনে রাখে, কিছু যায় ভুলে। এসবের মাঝে সেই কথাই তার হৃদয়ে গেঁথে যায়, যে কথার বক্তা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নবীজি (ﷺ)-এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর কথা। তাঁর বরকত-পূর্ণ জীবনে এমন একটি দিন পাওয়া যাবে না, যেদিন তিনি মানুষকে আল্লাহর কথা বলেন নি। তা সত্ত্বেও আল্লাহর কাছে দুআ করতেন, ‘কুরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও।’ (সহীহ ইবনু হিব্বান, ৯৬২)

আল্লাহর প্রতি সুধারণা

জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রসূল ﷺ-কে মৃত্যুর তিনদিন আগে বলতে শুনেছি, “তোমরা অবশ্যই যেন আল্লাহর প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করো।”

একজন মুমিনের জন্য যেসব গুণে গুণান্বিত হওয়া অপরিহার্য, তন্মধ্যে ‘আল্লাহর প্রতি সুধারণা’ অন্যতম। এটিই ‍মুমিনের মূল পুঁজি। কেননা, তার যত আমলই থাকুক না কেন, ত্রুটির কোনো শেষ নেই। উপরন্তু, আল্লাহর মহান শানের সম্মুখে পাহাড়সম আমলও ছাইতুল্য। আর গুনাহে নিমজ্জিত বান্দা যখন আল্লাহর শাস্তির কথা স্বরণ করে, তখন তার আশাকেই শেষ অবলম্বন হিসেবে দেখতে পায়। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য অপরিহার্য।

কিন্তু আল্লাহর প্রতি সুধারণা বলতে কী বোঝায়? কীভাবে সুধারণা রাখতে হয়? এ বিষয়ে ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এর রচিত حسن الظن بالله বা ‘আল্লাহর প্রতি সুধারণা’ একটি চমৎকার বই। এতে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে নবীজি ﷺ-এর হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তি সংকলন করেছেন, দেখিয়েছেন কীভাবে আমরাও আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারি।

Original price was: 335.00৳ .Current price is: 246.25৳ .

26%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top