নট ফর সেল
অধুনা নাগরিক সভ্যতায় বিনোদন মাত্রই দূষণ। বোকাবাক্সকে হারাবার জো নেই। বাইরে বেরুনোও হয় না। অথচ এমন একটা সময় ছিল যখন কাজ থেকে বিরতি নিতে ছুটে যেত প্রকৃতির কাছে। আজকাল যখন কাজ আর পড়াশোনাতে পরিশ্রান্ত মানুষ জিজ্ঞেস করে, “কি করব?” তখন বলার মত খুব বেশি উত্তর থাকে না। প্লেজার রিডিং বা আনন্দের জন্য পড়া সেইসব দামি কাজগুলোর মধ্যে একটি যা মানুষকে গতানুগতিকতা থেকে ছুটি দেয় আবার চিন্তাশীলতারও উন্মেষ ঘটায়।
পেয়ালার কোন অংশটা বেশি দামি? দেয়াল না ভিতরের ফাঁকা জায়গাটা? পেয়ালার দেয়াল খাওয়া যায় না, তবে ভিতরে তরলটুকু খাওয়া যাবে না যদি দেয়ালটা না থাকে। আমাদের ভাবনাগুলো এই খালি জায়গাটার মতো। কিছু ভাবনা প্রদত্ত উপমাটির সমার্থক-অন্তঃসারশূন্য। কিছু ভাবনা মানুষকে আলোর দিকে নেয়, কিছু ভাবনা অন্ধকারে। সবকিছু ঐ শব্দের দেয়ালেই ঘেরা।
শব্দের ক্ষমতা কত তা বোঝার জন্য আমরা আল-কুর’আনের দিকে তাকাতে পারি। আল্লাহর বেছে নেওয়া শব্দ মানুষকে যুগ যুগ ধরে পথ দেখাচ্ছে। এই শব্দমালার অলৌকিকতা মৃত মানুষ জীবিত করার চেয়েও শক্তিশালী, জলরাশিকে বিচ্ছিন্ন করার চেয়েও ক্ষমতাবান।
ধর্ম ছেড়ে যদি সেক্যুলার জগতেও আসি, হাল জমানায় ‘হিমু’ চরিত্রটি দিয়ে লেখক কত তরুণকে মোহগ্রস্ত করলেন তার লেখাজোকা নেই। পাবনা পাগলাগারদে ‘হিমু’ ওয়ার্ড আছে শুনেছি। হিমুর লেখকের শব্দের জালে জড়িয়ে বিকারগ্রস্ত মানুষদের ঠিকানা নাকি এই ওয়ার্ডটি।
আমরা কামনা করি জাতীয় মানসিক সুস্থতা। চিন্তাশীলতা। সৃষ্টিশীলতা। এসব সেক্যুলার লেখক বুদ্ধিজীবীরা কীভাবে পৃথিবীকে দেখেন, তাদের বিশ্বাস-চেতনা কী-তা বর্তমান প্রজন্মের প্রায় সকলেরই জানা। তবে একজন বিশ্বাসী কিভাবে পৃথিবীকে দেখেন তা সেক্যুলার মধ্যবিত্তরা জানে না। বিশ্বাসী মানুষদেরও যে একটা আদর্শ ও নৈতিকতার শক্ত ধারা আছে তা সমাজের বহুলাংশের কাছে অজানা।
180.00৳ Original price was: 180.00৳ .135.00৳ Current price is: 135.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
