- You cannot add "সমোচ্চারিত শব্দের অভিধান" to the cart because the product is out of stock.
নজরুল তারিখ অভিধান
বিদ্রোহের দামামা বাজিয়ে আর মানবমুক্তির নিশান উড়িয়ে বাঙালির সমাজজীবনে চকিত আবির্ভাব হয়েছিল কাজী নজরুল ইসলামের। ‘বিদ্রোহী কবি’ অভিধায় ভূষিত এই কবি কবিতা ও সংগীতে, গল্প ও উপন্যাসে, নাটক ও চলচ্চিত্রে, সাংবাদিকতায় ও সম্পাদনায় সৃজনশীল নতুনত্বে মুগ্ধ করেছিলেন সর্বস্তরের বাঙালিকে। প্রেম ও বিদ্রোহের চেতনায় উদ্ভাসিত ছিল তাঁর সৃজনশীল প্রতিভা। তারই আলোয় তিনি বাঙালিকে প্রাণিত করেছিলেন অসাম্প্রদায়িক ও দেশব্রতী চেতনায়, স্বপ্ন দেখিয়েছিলেন শোষণ ও বৈষম্যহীন মুক্ত স্বদেশের। বাংলা সাহিত্যের অন্যতম সেরা ও অসাধারণ জননন্দিত এই কবির জীবন ও কর্ম, সৃষ্টি ও সাধনার কালানুক্রমিক ও ধারাবাহিক ইতিবৃত্ত রচনার প্রয়াস নজরুল তারিখ অভিধান। এ গ্রন্থে প্রামাণ্য তথ্য ও আকর উপাদানের ভিত্তিতে ড. মাহবুবুল হক নজরুল জীবনী পুনর্গঠনে ব্রতী হয়েছেন। নজরুলের পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত রচনার লক্ষ্যে এ গ্রন্থ প্রণয়ন একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা।
800.00৳ Original price was: 800.00৳ .644.00৳ Current price is: 644.00৳ .
20%
ছাড়
আপনার পছন্দের আরও বই
