নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

নজরুলের ধর্মচিন্তা

প্রকাশনী :
কভার : হার্ড কভারLoadi

কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সংগীতজ্ঞ, সংগীতস্রষ্টা, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্যও সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলায় তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে ‘বিদ্রোহী কবি’ নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু হলো- মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার, যা তাঁর কবিতা ও গানে এ মনোভাবও প্রতিফলিত হয়েছে। আর একারণেই একবিংশ শতাব্দীর প্রাক্কালে বাঙালীর মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম।

নজরুলের সাহিত্যকর্মে মূলত প্রাধান্য পেয়েছে ভালোবাসা, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা, মুক্তি এবং বিদ্রোহ। পাশাপাশি তিনি ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও লিখেছেন। তবে সমকালীন সময়ে বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। সেটি হলো ইসলামি সংগীত তথা গজল এবং একই সাথে তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩ হাজার গান রচনা এবং অধিকাংশে সুরারোপ নিজেই করেছেন, যেগুলো এখন নজরুলসংগীত বা ‘নজরুল গীতি’ নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। নজরুলের সবচেয়ে অনবদ্য বিষয়টি হচ্ছে-ধর্ম নিয়ে তাঁর উদার মনোভাব পোষণ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি লালন এবং আন্তঃধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী একজন আগাগোড়া মানুষ, যা সাম্প্রতিক সময়ের লেখকগণ নানাভাবে তাদের লেখায় বা গবেষণায় তুলে ধরার চেষ্টা করেছেন। এরই প্রেক্ষাপটে আলোচ্য সংকলন ও সম্পাদিত গ্রন্থে এপার বাংলা-ওপার বাংলার মোট ১৬জন গবেষক-অধ্যাপক-কবিদের রচিত কাজী নজরুল ইসলামের ধর্মচিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি-ভাবনা সম্পর্কিত ১৬টি গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে। আশা করি, সংকলন ও সম্পাদনা গ্রন্থটি সকল বাংলা ভাষাভাষী পাঠক ও নজরুলভক্তদের কাছে একটি সুপাঠ্য হিসেবে বিবেচিত হবে।

Original price was: 500.00৳ .Current price is: 360.00৳ .

28%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top