
নজরুলের মানবতাবাদী দর্শন
আভাস মানবতাবাদী চিন্তা পৃথিবীতে মানুষের আবির্ভাবের মতোই পুরাতন। প্রতিকূল পরিবেশের সংঘাত তথা সঙ্গতি বিধানের প্রয়াস থেকেই জন্ম নেয় মানুষের পৌরুষ, আর এই পৌরুষই মানবতাবাদী চিন্তার উৎস। কাজেই পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের মতো মানবজীবনের মৌলিক বৈশিষ্ট্যের সঙ্গে এই মতবাদ গ্রন্থিবদ্ধ। পরিবেশ আবার দু’ধরনের- প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। এই দু’ধরনের পরিবেশের সঙ্গেই মানুষকে টিকে থাকার জন্য খাপ খাইয়ে চলতে হয়। কোনো পরিবেশই- তা প্রাকৃতিক পরিবেশ হোক কিংবা সামাজিক পরিবেশ হোক, সব সময়ে মানুষের অনুকূলে কাজ করে না। পরিবেশ অনেক সময়ই বৈরী হয়ে দাঁড়ায়। সে ক্ষেত্রে আত্মসংরক্ষণ ও আত্মপ্রতিষ্ঠার তাগিদে তাকে সংগ্রামের মাধ্যমে অগ্রসর হতে হয়, পরিবেশকে নিজের আয়ত্তে আনতে হয়। মানুষের এই সংগ্রামী চেতনাই মানবতাবাদের মনস্তাত্ত্বিক ভিত্তি।
350.00৳ Original price was: 350.00৳ .286.00৳ Current price is: 286.00৳ .
18%
ছাড়
আপনার পছন্দের আরও বই
