- You cannot add "ইহয়াউ উলূমিদ্দীন (১৭তম খণ্ড) (আল্লাহর মহব্বত ও ধ্যানমগ্নতা)" to the cart because the product is out of stock.
তাওবা করতেই হবে
গুনাহের প্রতি আসক্তি মানুষের স্বভাবজাত বিষয়। তাই জেনে হোক, না জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, মানুষ কিন্তু গুনায় জড়িয়ে পড়ে। আর মানুষের মধ্যে তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ, যারা গুনাহ হয়ে গেলে, দেরি না করে তাওবা করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সমস্ত আদম সন্তানই গুনাহগার। আর উত্তম গুনাহগার হলো তাওবাকারীরা।’ সুনানে ইবনে মাজাহ, হাদীস : ৪২৫১তাই গুনাহের পাল্লা যতোই ভারী হোক না কেনো, গুনাহের বোঝা যতোই বড়ো হোক না কেনো, বান্দাকে তাওবা করে রবের দিকে ফিরে আসতে হবে, আসতেই হবে। পাপ হয়ে গেলে ইসলাম তো তা থেকে পরিত্রাণের পথ দেখিয়ে দিয়েছে। পাপরাশি থেকে পবিত্র হতে হলে আন্তরিকভাবে তাওবার কোনো বিকল্প নেই। পাপরাশি থেকে বাঁচার মহা ওষুধ তাওবা। পাপ থেকে পুণ্যের পথে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে, গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে একমাত্র মাধ্যম তাওবা। শুধু তাওবাই পারে অতীতের সকল গুনাহ থেকে মানুষকে পাক-পবিত্র করতে, মুমিনকে নিষ্পাপ করতে। তাওবা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল।তাওবা করতেই হবে বইটিতে তাওবার কথাই বলা হয়েছে। বইটিতে তাওবার পরিচয়, তাওবার হাকীকত, তাওবার ফযীলত, তাওবা কবূলের শর্তসমূহ, তাওবা করার উপযুক্ত সময়, যে সব গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব এবং তাওবাকারীদের স্তর নিয়ে দালীলিকভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
160.00৳ Original price was: 160.00৳ .80.00৳ Current price is: 80.00৳ .
50%
ছাড়
আপনার পছন্দের আরও বই
-
জীবনের ওপারে, মৃত্যু থেকে মহাপ্রলয় এবং মহাপ্রলয় থেকে অনন্তজীবন [প্যাকেজ]1,524.00৳ 1,123.00৳
