এক দিঘল দিনে নবিজি ﷺ এবং আল্লাহর প্রতি সুধারণা (প্যাকেজ)
প্যাকেজটি যা যা রয়েছে :
এক দিঘল দিনে নবিজি ﷺ
এই তো খেজুর গাছের শহর। প্রাণচঞ্চল হৃদয়গুলোর শহর। এখানেই তাঁর হৃদয়ের বসত। যখন এসেছিলেন দীপ্তিময় হয়ে উঠেছিল শহরের প্রতিটি কোণ। এই শহর, শহরের মানুষ আর প্রকৃতি তাকে জড়িয়ে নিয়েছিল নিবিড় করে। খানিক দূরে ব্যথার স্মৃতিমোড়া সেই উহুদ পাহাড়, কত ভালোবাসার টান এর সঙ্গে। শহরপুরীর প্রতিটা অলিগলির কাছে অতি আপন তাঁর পায়ের চিহ্ন। অনতিকাল পর এখানেই গড়ে উঠবে তাঁর মাসজিদ, সঙ্গে লাগোয়া ছোট্ট একটি কুটির। এই মাসজিদের আঙিনাতে তাকে ঘিরে জড়ো হবে সেই মহান একদল মানুষ, যারা তাঁর অনুসরণে উদগ্রীব। তিনি হবেন তাদের ছায়াসঙ্গী। তবে সবচেয়ে মধুর সম্পর্কটি হবে আল্লাহর সঙ্গে।
আমরা আজ নবিজি ﷺ-এর সাথে কাটাব সকাল থেকে সন্ধ্যা। দেখব তাঁর প্রতিটি নিমেষ। চোখ মেলে অবলোকন করব তাঁর মহৎ অথচ সাদাসিধে জীবন। তাঁর ব্যস্তময় দিনমানে ছড়িয়ে আছে স্বতঃস্ফূর্ততা। সবকিছুর মাঝে আছে ঐকতান। কত খোরাক ছড়িয়ে আছে সেথায় আমাদের জন্য।
আল্লাহর প্রতি সুধারণা
জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রসূল ﷺ-কে মৃত্যুর তিনদিন আগে বলতে শুনেছি, “তোমরা অবশ্যই যেন আল্লাহর প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করো।”
একজন মুমিনের জন্য যেসব গুণে গুণান্বিত হওয়া অপরিহার্য, তন্মধ্যে ‘আল্লাহর প্রতি সুধারণা’ অন্যতম। এটিই মুমিনের মূল পুঁজি। কেননা, তার যত আমলই থাকুক না কেন, ত্রুটির কোনো শেষ নেই। উপরন্তু, আল্লাহর মহান শানের সম্মুখে পাহাড়সম আমলও ছাইতুল্য। আর গুনাহে নিমজ্জিত বান্দা যখন আল্লাহর শাস্তির কথা স্বরণ করে, তখন তার আশাকেই শেষ অবলম্বন হিসেবে দেখতে পায়। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য অপরিহার্য।
কিন্তু আল্লাহর প্রতি সুধারণা বলতে কী বোঝায়? কীভাবে সুধারণা রাখতে হয়? এ বিষয়ে ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এর রচিত حسن الظن بالله বা ‘আল্লাহর প্রতি সুধারণা’ একটি চমৎকার বই। এতে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে নবীজি ﷺ-এর হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তি সংকলন করেছেন, দেখিয়েছেন কীভাবে আমরাও আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারি।
প্যাকেজটি অর্ডার করলে সাথে পাচ্ছেন কখনো ফুরোবে না এই ভালোবাসা বইটি হাদিয়া
435.00৳ Original price was: 435.00৳ .311.25৳ Current price is: 311.25৳ .
28%
ছাড়
আপনার পছন্দের আরও বই
- জীবনের ওপারে, মৃত্যু থেকে মহাপ্রলয় এবং মহাপ্রলয় থেকে অনন্তজীবন [প্যাকেজ]1,524.00৳ 1,123.00৳






