- You cannot add "মধ্যযুগের কবি ও কাব্য গ্রন্থ-ভূমিকা -২য় খণ্ড" to the cart because the product is out of stock.
- You cannot add "মধ্যযুগের কবি ও কাব্য গ্রন্থ-ভূমিকা -২য় খণ্ড" to the cart because the product is out of stock.

আমার গদ্য
আধুনিক বাংলা কবিতা নিয়ে এদেশে বিস্তর লেখালেখি হলেও আশির দশকের শুরুতে তিরিশ দশকীয় এই কবিতাধারার বিপরীতে দাঁড়ান প্রায় একাই,শনাক্ত করেন প্রথা ও প্রচলিত (তাঁর ভাষায় পুরনো) কবিতার মৌল প্রবণতাসমূহ,এমনকি প্রথাবিরোধী নতুন কবিতার ভাষা ও প্রকরণের আভাস তিনিই দেন বিভিন্ন সময়ে রচিত তাঁর গদ্যে,প্রবন্ধে। আজ অব্দি যে সব গদ্য বা প্রবন্ধ তিনি লিখেছেন তা থেকে নির্বাচিত লেখাগুলো নিয়েই এ বই। কবিতার ভাষা,প্রকরণ ও নন্দনতত্ত্ব নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ কেবল নয়,বাংলা কবিতার ছন্দ নিয়েও এ গ্রন্থে রয়েছে কবি ও কবিতা পাঠকদের জন্য অপরিহার্য এক রচনা। শুধু তাই নয়,জীবনানন্দ দাশের একটিমাত্র কবিতা ‘বনলতা সেন’ কীভাবে নিয়ন্ত্রণ করে চলেছে আধুনিক বাংলা কবিতাকে-তা নিয়েও রয়েছে এক অশ্র“তপূর্ব পর্যবেক্ষণ। প্রথাবিরোধী ও নিরীক্ষাপ্রবণ এই কবির প্রতিটি গদ্যে,এমনকি গ্রন্থালোচনায়ও বিবৃত হয়েছে কবিতার শৈল্পিক সৌকর্য,ভাষা ও প্রকরণের বহুবিচিত্র উপাদানসমূহ। যে কারণে তাঁর প্রতিটি রচনাই জন্ম দেয় নতুন চিন্তা ও উপলব্ধির-যা প্রথা ও প্রথাবিরোধী সকল কবি ও কবিতাপাঠকের জন্য অবশ্যপাঠ্য।
350.00৳ Original price was: 350.00৳ .286.00৳ Current price is: 286.00৳ .
18%
ছাড়
আপনার পছন্দের আরও বই