নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

আচার পিঠা মিষ্টি

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 144
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2013
ভাষা : bangla

ভূমিকা আমাদের রসনার স্বাদ পাড়াতে আচারের ভূমিকা অপরিশীম। বিশেষ করে উৎসব বা পার্বনে রান্না করা বিভিন্ন ধরনের খাবারের আইটেমের সাথে বাড়তি পদ হিসেবে যক্তি করা যায় আচার। সাধাণত আচার বলতে আমরা আম বা বরইয়ের আচারকেই প্রাধান্য দিয়ে থাকি। তবে এগুলো ছাড়াও যে অন্যান্য ফল থেকেও আচার তৈরি করা যায় তা আমরা অনেকেই জানি না। এই বইতে বিভিন্ন ফল এবং সবজি থেকেও আচার তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এসব আচারের উপকরণ আপনি হাতের কাছেই পাবেন। বিশেষ করে মৌসুমী ফলের আচারগুলো অনায়াসে আপনার নজর এবং স্বাদ কাড়বে। বিভিন্ন মিষ্টি খাবার আমাদের রসনাকে দেয় অন্যরকম স্বাদ। এই মিষ্টি খাবার বলতে আমি বিভিন্ন ধরনের উপাদেয় ও রসদার মিষ্টির পাশাপাশি বিভিন্ন উপকরণ সহযোগে তৈরি করা মিষ্টির কথাও আলোচনা করেছি। যেগুলো আপনি হাতের নাগালের উপকরণ দিয়েই অনায়াসে বাড়িতেই তৈরি করতে পারবেন। আর বইটিতে রয়েছে বিভিন্ন ধরনের পিঠার বিশাল আয়োজন। আমাদের গ্রামবাংলার ঐতিহ্যে লালিত পিঠা তৈরি কৌশলের পাশাপাশি উঠে এসেছে এই উপমহাদেশের বিভিন্ন দেশে প্রচলিত অসাধারণ সব পিঠার আয়োজন। যেগুলো আপনি বানাতে পারবেন আপনার ঘরে বসে সহজলভ্য উপকরণ দিয়ে। রয়েছে বিভিন্ন উৎসব আর পার্বনের বিখ্যাত পিঠার রেসিপি। এমনকি বিভিন্ন প্রতিযোগিতার আসরে যেসব পিঠাগুলো তৈরি করে পুরষ্কার জিতেছেন দেশীয় ও আন্তর্জাতিক পিঠা প্রস্তুতকারকরা-সেই পিঠার রেসিপিও এখানে সংযোজিত হয়েছে। যা আপনাকে চটজলদি পিঠা বানাতে সহায়তা করবে। বইটি লেখার সময় ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। এই প্রথমবারের মত কোন একটি বইয়ের মধ্যে তিন ধরনের রেসিপি দেয়া হলো। আশা করা যায়,বইটি সব ধরনের রন্ধন শিল্পীদের জন্য আচার মিষ্টি ও পিঠা তৈরির অন্যতম সহায়ক উপকরণ হিসেবে স্বীকৃত হবে। আর তখনই আমার এই কষ্টসাধ্য পরিশ্রম হবে সার্থক।- সুমাইয়া জামান

Original price was: 350.00৳ .Current price is: 289.00৳ .

17%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top