
উন্নয়নে নারী ও স্থানীয় সরকার
পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার প্রচলিত রীতি-নীতি,নিয়মাবলি,আদর্শ,আইন,আচার-আচরণ এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে যে সকল প্রথা-বিধান স্থিতি লাভ করে তাকে সমাজের মূল্যবোধ হিসেবে চিহ্নিত করা হলেও কার্যক্ষেত্রে নারী ও পুরুষের জন্য তা ভিন্নভাবে প্রয়োগ করা হয়; যা লিঙ্গ-বৈষম্যের সৃষ্টি করে। এ কারণে সভ্যতা এবং উন্নয়নের প্রতিটি পর্যায়ে নারী ও পুরুষের সহাবস্থান সত্ত্বেও সংশ্লিষ্ট ক্ষেত্রে নারীর অবস্থান,অবদান,অধিকার,সম্ভাবনা ও উন্নয়নের পৃথক মূল্যায়ন প্রয়োজন হয়। এ বইতে জেন্ডার,নারী,উন্নয়ন,নারী উন্নয়নের তত্ত্ব,পদ্ধতি,প্রস্তাবনা,ইতিহাস এবং স্থানীয় সরকার বিষয়ক ধারণা উপস্থাপন ও মূল্যায়ন করতে আমার পিএইচ.ডি অভিসন্দর্ভসহ বিভিন্ন উৎসের সহায়তা নিয়েছি। সকল শ্রেণির পাঠকের কথা বিবেচনা করে গ্রন্থটির প্রথমে স্থানীয় সরকার,নারী,নারীবাদের তত্ত্ব-পদ্ধতি ও উন্নয়ন বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে। স্নাতক,স্নাতকোত্তর ও উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের চাহিদা পূরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পরিকল্পনা গ্রহণে বইটি সহায়ক হলে আমার প্রচেষ্টা সার্থক বিবেচনা করবো। যাদের প্রেরণা,শ্রম ও নিয়মিত পঠনে আমার প্রাবন্ধিক পরিচয়,তাদের বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকাশক মো. হাবিবুর রহমান,কবি শামীম সিদ্দিকী,রনজু রাইম আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন।
400.00৳ Original price was: 400.00৳ .287.00৳ Current price is: 287.00৳ .
28%
ছাড়
আপনার পছন্দের আরও বই
