
নারীমুক্তি ও বৈশ্বিক ভাবনা
ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশে,সাহিত্য ও সংস্কৃতির জগৎ এর প্রধান ব্যক্তিদের মধ্যে ড. আহমদ শরীফ-ই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি সকলের কাছে প্রিয় হওয়ার দুর্বলতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যাত করেছিলেন। পণ্ডিত ও বয়স্ক বিদ্রোহী ড. আহমদ শরীফ-ই চট্রগ্রামের পটিয়ার সুচক্রচন্ডী গ্রামে ১৩ ফ্রেবুয়ারি ১৯২১ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ২৪ ফ্রেবুয়ারি ১৯৯৯ সালে ঢাকায় প্রয়াত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৪ সালে বাঙলা সাহিত্যে স্নাতকোত্তর ও ১৯৬৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। কলেজে অধ্যাপনার (১৯৪৫-১৯৪৯) মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু। পরে এক বছরের কিছু বেশি সময় রেডিও পাকিস্তারেন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান সহকারী হিসেবে থাকার পর ১৯৫০ এর শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দিয়ে একটানা ৩৪ বছর অধ্যাপনা করেন। ১৯৮৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ অধ্যাপনা জীবনে তিনি বাংলা বিভাগে চেয়ারম্যান সহ সিন্ডিকেট সদস্য,সিনেট সদস্য,বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সভাপতি ও কলা অনুষদের চারবার নির্বাচিত ডিন হন। সেই সাথে,ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম রূপকার ছিলেন। পরবর্তীতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের প্রথম ‘কাজী নজরুল ইসলাম অধ্যাপক’ পদে ১৯৮৪-৮৬ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। ভাববাদ,মানবতাবাদ ও মার্কসবাদের যৌগিক সমন্বয় প্রল্ডিলিত হয়েছিল তাঁরে চিন্তা-চেতনা,ধ্যান ধারণা,আচার-আচরণ ,বক্তব্যে ও লেখনীতে। তাঁর রচতি শতাধিক গ্রন্থে তিনি অত্যন্ত জোরালো যুক্তি দিয়ে প্রচলিত সমাজ ব্যবস্থা,বিশ্বাস ও সংস্কার পরিত্যাগ করেছিলেন এবং আন্তরিকভাবে আশা পোষণ করেছিলেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার। পঞ্চাশ দশক থেকে নব্বই দশকের শেষ অবধি সমাজ ,সাহিত্য,সংস্কৃতি,রাজনীতি ,দর্শন,ইতিহাসসহ প্রায় সব বিষয়ে তিনি অজস্র লিখেছেন। । দ্রোহী সমাজ পরিবর্তনকামীদের কাছে তাঁর পুস্তকরাশির জনপ্রিয়তা ঈর্ষণীয়,তাঁর রচিত পুস্তকরাশির মধ্যে বিচিত্র চিন্তা,স্বদেশ অন্বেষা,মধ্যযুগের সাহিত্য সমাজ সংস্কৃতির রূপ,বাঙলার সুফী সাহিত্য,বাঙালীর চিন্তা-চেতনার বিবর্তন ধারা,বাংলার বিপ্লবী পটভূমি,এ শতকে আমাদের জীবন ধারার রূপরেখা,নির্বাচিত প্রবন্ধ,প্রত্যয় ও প্রত্যাশা এবং বিশেষ করে দু’খণ্ডে রচিত বাঙালি ও বাঙলা সাহিত্য তাঁর অসমান্য কীর্তি। উপমহাদেশের সাহিত্য,সংস্কৃতি ও রাজনীতি ক্ষেত্রে অসামান্য পণ্ডিত,বিদ্রোহী,অ
200.00৳ Original price was: 200.00৳ .146.00৳ Current price is: 146.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই

