নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

Spoken Master

প্রকাশনী :
পৃষ্ঠা : 256
কভার : হার্ড কভার
সংস্করণ : মে ২০২৪
ভাষা : English

ইংরেজি শিখতে চায় না বা ইংরেজিতে কথা বলতে চায় না এমন লোকের সংখ্যা আমাদের দেশে নেই বললেই চলে। শিক্ষার্থী, চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী সবাই ইংরেজীতে কথা বলতে চায়। প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারছি না। কিন্তু কেন? এর কারন হচ্ছে আমাদের মধ্যে অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলা শিখতে হলে আগে Grammar শিখতে হবে। Grammatical error এর উপর বেশি গুরুত্ব দিয়ে গিয়ে আমরা fluent speaker হতে পারি না। কারন fluency এর চেয়ে grammatical error এর দিকে আমাদের বেশি মনোযোগ থাকে। আবার অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলা শেখার ক্ষেত্রে Grammar এর কোন প্রয়োজনীয়তাই নেই। Grammar কে অবহেলা করার কারনে তাদের ইংরেজি বাক্য গঠনে প্রচুর grammatical error থাকে, যার কারনে তারা প্রায়ই বিব্রতকর অবস্থার সম্মুখীন হন এবং অবশেষে speaking practice করাই ছেড়ে দেন। তাহলে এ অবস্থা থেকে উত্তোরণের উপায় কি?

উপায় হচ্ছে grammar এবং fluency এর মধ্যে proper balance করা। অর্থাৎ, ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আমরা যেসকল grammar শিখে থাকি এগুলো ব্যবহার করেই আমরা fluent speaker হতে পারি। এই বইয়ে ২০টি lesson এর মাধ্যমে ক্রমান্বয়ে সহজ থেকে কঠিন grammar গুলো কিভাবে spoken English এ ব্যবহৃত হয় তার কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়েছে। এছাড়া ২০টি Common Situation এ সাবলিলভাবে ইংরেজিতে কথা বলার সহজ উপায় বর্ণনা করা হয়েছে। এছাড়াও রয়েছে ৫০টি গুরুত্বপূর্ণ Spoken Rules যা আমাদের বক্তব্যকে শ্রোতার কাছে আরো আকর্ষণীয় ও প্রানবন্ত করে তুলবে।

ইংরেজীতে কথা বলা শিখতে আগ্রহী যে কারো জন্য এই বইটি হতে পারে একটি মূল্যবান সংযোজন।

Original price was: 480.00৳ .Current price is: 345.00৳ .

28%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top