- You cannot add "চলো, সমুদ্রে যাই (গল্পে গল্পে বিজ্ঞান-৪)" to the cart because the product is out of stock.

Reading for Pleasure 11
বইটির লেখকের কথা বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষা আমাদের সুন্দর আর নির্ভুলভাবে শিখতেই হবে। না-হলে তাে আমরা সত্যিকার বাঙালিই হলাম না। কিন্তু বাংলার পর যে ভাষাটিকে আমাদের খুব মন দিয়ে শিখতে হবে তা হল ইংরেজি। ইংরেজি এখন সারা পৃথিবীর ভাষা। সারা দুনিয়ার মানুষের সঙ্গে মিশতে বা কথা বলতে হলে,বিশ্বের সংস্কৃতি ও জ্ঞানভাণ্ডারকে জানতে হলে,দেশ-বিদেশে যেতে হলে বা চাকরি-বাকরি পেতে হলে ইংরেজি জানা ছাড়া আমাদের পথ নেই। তােমরা যাতে কারাে সাহায্য ছাড়া নিজেরা নিজেরাই ইংরেজি ভাষা শিখে ফেলতে পার সেজন্য আমরা এই বিশটি ছােট বই বের করলাম। বইগুলােতে আছে অনেক মজার মজার গল্প । তােমরা যাতে গল্পগুলাে সহজেই পড়তে পার সেজন্য গল্পগুলাের যেসব শব্দ তােমাদের কাছে কঠিন মনে হতে পারে সেগুলাের অর্থ ও উচ্চারণ তাদের পাশেপাশেই দিয়ে দিয়েছি। বইগুলাে দেখে প্রথমে তােমাদের ভয় লাগতে পারে। মনে হতে পারে এত কঠিন ইংরেজি বই আমি কি পড়তে পারব? কিন্তু একটু চেষ্টা কর। দেখ কত সহজে এগুলাে পড়তে পারছ। এই সিরিজে ২০টি বই তুমি যদি এক-এক করে পড়ে ফেলতে পার,তবে তুমি বেশ ভালাে মানের ইংরেজি তাে শিখবেই,ইংরেজিতে কথা বলতেও তােমার অসুবিধা হবে না।
120.00৳ Original price was: 120.00৳ .100.00৳ Current price is: 100.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই