Bangla 1st Paper – HSC 2026 Made Easy
বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৬ মেইড ইজি
প্রিয় শিক্ষার্থী, HSC পরীক্ষার প্রস্তুতি হোক গোছানো ও পূর্ণাঙ্গ।
বিগত বছরগুলোর HSC পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে, বাংলা প্রথম পত্রের ৭৫ থেকে ৮০% সৃজনশীল প্রশ্ন এবং ৮০ থেকে ৮৫% বহুনির্বাচনি প্রশ্ন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পূর্বের HSC পরীক্ষার প্রশ্ন থেকেই এসেছে। তাই এই বইতে HSC ২০২৫ সহ বিগত ৯ বছরের (২০১৬-২০২৫) সকল বোর্ডের নির্ভুল প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে। এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে HSC পরীক্ষায় সচরাচর কোন ধরনের প্রশ্ন আসে এবং তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে।
বইটিতে যা রয়েছে:
Board Analysis: এখানে বিগত বছরের প্রশ্নগুলো Analysis করে প্রতিটি অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করা হয়েছে। অধ্যায়টি থেকে সচরাচর কতটি বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন আসে, তার একটি চিত্র তুলে ধরা হয়েছে; যা থেকে তোমরা ধারণা পাবে তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে কতটি MCQ ও CQ আসতে পারে।
CQ’s Illustrative Answer: সাধারণত HSC পরীক্ষার সৃজনশীল অংশের প্রস্তুতির জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো বুঝে অনুশীলন করাই যথেষ্ট। এই অংশে ২০২৫ সালের HSC পরীক্ষাসহ বিগত ৯ বছরের (২০১৬-২০২৫) সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সহজ, সরল ও প্রাঞ্জল উত্তর অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে।
MCQ’s Explanation: বহুনির্বাচনি অংশে পূর্ণ নম্বর অর্জনের লক্ষ্যে বিগত ৯ বছরের (২০১৬-২০২৫) সকল বোর্ডের প্রতিটি প্রশ্নের বিশ্লেষণধর্মী ব্যাখ্যা এবং পাঠ্যবইয়ের আলোচনার ধারাবাহিকতা অনুসারে অধ্যায়ভিত্তিক সমাধান দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলন করলে শুধু MCQ প্রস্তুতিই সম্পন্ন হবে না, বরং সংশ্লিষ্ট অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তোমাদের আয়ত্তে চলে আসবে।
430.00৳ Original price was: 430.00৳ .372.00৳ Current price is: 372.00৳ .
13%
ছাড়
আপনার পছন্দের আরও বই






