নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

১৯৭১ : বিজয়ের গৌরবগাথা

প্রকাশনী :
পৃষ্ঠা : 224
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

একনজরে বইটির তথ্য: মুক্তিযুদ্ধভিত্তিক এই গ্রন্থে জানা যাবেÑ ক্যামেরা ছিল কার একাত্তরের হাতিয়ার,কর্নেল তাহের আহত হন কীভাবে,১৯৭৫ সালের ২৬ নভেম্বর কেন এবং কীভাবে রক্ত ঝরেছিল ভারতীয় হাইকমিশনে,একাত্তরে গেরিলাদের গ্রিন রোড অ্যাটাক ও অপারেশন জ্যাকপট কীভাবে পরিচালিত হয়,বঙ্গবন্ধু কাকে বলেছিলেন আলালের ঘরের দুলাল,হনুমান কোম্পানি কতটা দুর্ধর্ষ ছিল-এমন অজানা ইতিহাস। ১৯৭১ সালে এ দেশে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভ‚ত করেছিলেন যাঁরা,এমন বিশজন মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বিজয়গাথা ও যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে সালেক খোকনের এ গ্রন্থটি। ফ্ল্যাপ: সম্পতি যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন,তাঁদের মধ্যে সালেক খোকন উল্লেখযোগ্য। ১৯৭১ সালে এ দেশে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভ‚ত করেছিলেন যাঁরা,এমন বিশজন মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বিজয়গাথা ও যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে সালেক খোকনের ১৯৭১: বিজয়ের গৌরবগাথা গ্রন্থটি। এ গ্রন্থে মুক্তিযোদ্ধাদের যুদ্ধস্মৃতি,জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম,শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয় ও অন্যান্য ভাবনা সুচারুভাবে বর্ণিত হয়েছে। সন্নিবেশিত করা হয়েছে একাত্তরের বিভিন্ন দলিল ও দুর্লভ আলোকচিত্র। এসব তথ্য গ্রন্থটিকে অভিনবত্ব দিয়েছে। এই গ্রন্থে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় লেখক তুলে এনেছেন দেশের ও মানুষের প্রতি তাঁদের ভালোবাসা,পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ,যুদ্ধে তাঁদের ক্ষতি ও ক্ষত,বীরত্ব,পরবর্তী প্রজন্মের প্রতি তাঁদের আশাবাদÑএসব অনুষঙ্গ। ফলে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে লেখকের যে অঙ্গীকার ও প্রয়াস অব্যাহত আছে,সেদিক থেকে এ গ্রন্থ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন। ১৯৭১: বিজয়ের গৌরবগাথা গ্রন্থটি মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাসের নতুন জানালা উন্মোচনে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি এ গ্রন্থ যে কোনো বয়সী পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার। -প্রকাশক

Original price was: 400.00৳ .Current price is: 317.00৳ .

21%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top