নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

হেযবুত তওহীদ মতবাদ : পরিচিতি ও পর্যালোচনা

পৃষ্ঠা : 352
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2025

বর্তমান যুগ ফিতনার যুগ। প্রতিনিয়ত নতুন নতুন ফিতনা প্রকাশ পাচ্ছে। নানা নামে, নানা উপায়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। বিচিত্র প্রতারণা, প্রলোভন ও মুখরোচক স্লোগানের আড়ালে তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের ঈমান হরণ করছে; আমল-আখলাক নষ্ট করছে।

এই মুখরোচক কিন্তু চরম ঈমানবিধ্বংসী ফিতনাগুলোর অন্যতম হলো আমাদের এ অঞ্চলের তথাকথিত ‘হেযবুত তওহীদ’ নামক সংগঠন। এ ভ্রান্ত সংগঠনটির গোমরাহীর সারবস্তু হচ্ছে দ্বীনের ভেতর ইলহাদ ও যানদাকাহ অবলম্বন করা; ইসলামের দাবি করে, ইসলামের চেহারা ধারণ করে এমন সব আকীদা ও কর্মপদ্ধতি প্রচার করা, যা মূলত সরাসরি কুফরী চিন্তা ও আদর্শ।

হেযবুত তওহীদ সংগঠনটির কার্যক্রম ঘুরেফিরে এই ইলহাদ ও যানদাকার মধ্যেই পড়ে। সময়ের বড় প্রয়োজন ছিল এই সংগঠনটির স্বরূপ উন্মোচন করা, তাদের ভ্রান্ত আকীদা-বিশ্বাসের বস্তুনিষ্ঠ পর্যালোচনা করা এবং উম্মতের সাধারণ মানুষের সামনে সহজ-সরল ভাষায় তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড, আকর্ষণীয় স্লোগানের ও বিভ্রান্তিকর আহ্বানের আসল রূপ প্রকাশ করা। আর এসব কাজ করা প্রয়োজন ছিল গভীর ইলমী আমানতদারী, ইতকান ও ইতেদাল বজায় রেখে।

আলহামদুলিল্লাহ! আমাদের পরম শ্রদ্ধাভাজন মুরুব্বী হযরত মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম-এর তত্ত্বাবধানে তাঁর স্নেহভাজন শাগরিদ মাওলানা ইবরাহীম খলীল ছাহেব এই গুরুত্বপূর্ণ ও অতি জরুরি কাজটি আঞ্জাম দিয়েছেন।

Original price was: 640.00৳ .Current price is: 305.00৳ .

52%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top