হৃদয়ে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ১৮৬১ সালের ৭ মে,বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতা শহরের জোড়াসাঁকোর সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সুনিপুন লেখনী দিয়ে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বসভায় মহিমান্বিত করেছেন। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে তিনি সাহিত্যের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কারে ভূষিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রায় সকল অঙ্গনে সফলতার সাথে পা রেখেছেন,সৃষ্টি করেছেন অনেক অমর সাহিত্যকর্ম। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আমরা যেন সহজে জানতে পারি সে জন্য ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ বইটি লেখা। এ বই পাঠ করে নতুন প্রজন্ম বাংলা সাহিত্যের এ মহান ব্যক্তিত্বের জীবনের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় সম্পর্কে জানতে পারবে বলে আমার বিশ্বাস। আশা করি বইটি পাঠকের ভালো লাগবে
270.00৳ Original price was: 270.00৳ .221.00৳ Current price is: 221.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই


