হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য সংরক্ষণ বই

পৃষ্ঠা : 64
কভার : পেপার ব্যাক
সংস্করণ : Edition, 2025
ভাষা : bangla

হিফজের বিভাগের সিলেবাস/নেসাব হিফজ সিলেবাস/নেছাবের বিষয় হবে মোট চারটি। যথা- ১। হিফজুল কুরআন : হৃদর ও তারতীল উভয় প্রকারে আমলী তাজবীদসহ ৩০ পারা কুরআনে কারীম মুখস্থ করা। ২। তাজবীদ : গ্রহণযোগ্য তাজবীদের কিতাবসমূহের মাধ্যমে তাজবীদের সংজ্ঞা/মাসআলাহসমূহ মুখেমুখে মুখস্থ করা সিফাতসহকারে। ৩। তাহযীব : ইমান-আকীদা ও আমল আখলাক : শিক্ষার্থীদের ইমান-আকীদা ও আমল-আখলাক গঠন করা। এ জন্য একটি ঘণ্টাও চালু করা যেতে পারে । (খ) আদইয়ায়ে মাসনূনাহ : আদইয়ায়ে মাসনূনাহ মুখেমুখে মুখস্থ করানো । ৪। জরুরি মাসায়িল : জরুরি মাসায়িল মুখস্থ করাতে/শেখাতে হবে। জরুরি মাসায়িলের মধ্যে অজু, গোসল, তায়াম্মুম, পানি, নাজাসাত (নাপাক), এস্তেঞ্জা, আজান, ইকামাত, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানী, আকীকাহ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এসো ইসলাম শিখি সিরিজের কিতাবগুলো ‌বা সমপর্যায়ের কোনো কিতাব অবলম্বনে এগুলো শেখাতে হবে। শ্রেণিশিক্ষকের করণীয় : দৈনিক সবক, সাত সবক, আমুখতা দায়িত্ব ও গুরুত্বসহকারে শোনা এবং দৈনন্দিন তিলাওয়াত ও নামাজে তেলাওয়াতের হিসাব নেওয়া। সাপ্তাহিক ও মাসিক তথ্য পূরণ করার জন্য যথাযথভাবে তদারকি করা। মাসিক তথ্য পূরণ করার সময় মন্তব্যের ঘর অবশ্যই পূরণ করা। অভিভাবকের করণীয় : সন্তানের পড়ালেখার প্রতি আন্তরিক ও যত্নবান হওয়া। তার চালচলন ও আমল আখলাকের প্রতি সতর্ক ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা। সময় যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখা। সাপ্তাহিক ও মাসিক তথ্য ও মন্তব্য যা শ্রেণিশিক্ষক পূরণ করেছেন, তা পাঠ করে স্বাক্ষর দেওয়া। এ ক্ষেত্রে শ্রেণিশিক্ষক কোনো দায়িত্ব দিয়ে থাকলে তা গুরুত্বসহকারে পূরণ করা। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে উপরিউক্ত দায়িত্ব গুরুত্বসহকারে পালনের চেষ্টা করা ।

70.00৳ 

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top