
হিংসার দহন আত্মরক্ষার উপায়
লেখকের কথা الْحَمْدُ لله رَبِّ الْعٰالَمِيْنَ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلٰى سَيِّدِ الْمُرْسَلِيْنَ نَبِيِّنَا مُحَمَّد وَعَلَى اَلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ হিংসা মূলত আগুন সদৃশ। আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে দেয় হিংসাও তেমনি হিংসুকের নেক আমল জ্বালিয়ে পুড়িয়ে দেয়। হিংসুক সারাক্ষণ হিংসার আগুনে জ্বলে। পরের ভালোতে কাতর হয়ে তার গা জ্বালাতন হয়ে ওঠে। প্রজ্বলিত আগুনের উত্তাপ যেমন আশ-পাশে লাগে তেমনি হিংসুকের হিংসার উত্তাপও আশ-পাশে লাগে। প্রজ্বলিত বস্তুটি যেমন আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে না বরং জ্বলে পুড়ে ছাই হওয়াই তার পরিণতি হয়। তেমনি হিংসা করা দ্বারা হিংসুকও নিজের নেক আমল জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। পরিণতিতে নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়। আগুনের উত্তাপ লাগলে একজন ব্যক্তি যেমন নিরাপদ দূরত্বে সরে গিয়ে নিজেকে রক্ষা করতে পারে তেমনি হিংসার উত্তাপের শিকার ব্যক্তি হিংসুক থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাকে উত্তম উপায়ে উপেক্ষা করে চললে তার উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হয়। হিংসার শিকার হওয়া ব্যক্তি একটু সতর্ক হলে হিংসুকের হিংসার সাময়িক উত্তাপ থেকে খুব সহজেই নিজেকে রক্ষা করতে পারে। হিংসুক হিংসা করে চুড়ান্তভাবে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। হিংসুক সত্য-সঠিক ও ভালোটা বোঝে না বিষয়টি এমন নয় বরং সংকীর্ণতা, কূপমণ্ডুকতা, অজ্ঞতা ও আত্ম অহংকারের কারণে সত্য-সঠিক ও ভালোটা সুস্পষ্টভাবে বোঝার পরও তার বিপক্ষে অবস্থান করে। হিংসুক হয় অপরিণামদর্শী। নিজের পরিণাম সম্পর্কে সে থাকে বেখবর। যার কারণে সে হিংসার আগুনে ভষ্ম হতে থাকে। এক সময় অঙ্গারে পরিণত হয়। যাদেরকে সাথে নিয়ে হিংসার উত্তাপ ছড়িয়েছে এক সময় তাদের কাছেও হয়ে যায় অপাংক্তেয় ও ঘৃণিত। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং রাষ্ট্রিক; সকল ক্ষেত্রেই হিংসা নামক ব্যধিটি ভয়াবহ রূপ ধারণ করেছে। হিংসার ব্যধিতে আক্রান্ত হিংসুকরা উপর্যুক্ত ক্ষেত্রগুলোকে অস্থির, বিশৃঙ্খল ও অশান্ত করে তুলেছে। এমতাবস্থায়, এ বিষয়ে কলম ধরা প্রাসঙ্গিক ও অপরিহার্য মনে করছি। বাজারে শুধুমাত্র এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনো পুস্তক কিংবা পুস্তিকা আমার নজরে পড়েনি। বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও এ বিষয়ে যৎসামান্য আলোচনা রয়েছে, যা একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের জন্য মোটেও যথেষ্ট নয়। হিংসার প্রকোপ ও কুপ্রভাব থেকে কীভাবে বেঁচে থাকা যায় সে চিন্তা থেকেই শত অযোগ্যতা ও সীমাবদ্ধতা সত্যেও এ বিষয়ে কিছু লেখার চেষ্টা করেছি। কোনো ভুল-ত্রæটি পরিলক্ষিত হলে বিজ্ঞ পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল শুধ্রিয়ে দিবেন বলে প্রত্যাশা করছি। প্রæফ ভালোভাবে দেখার পরও মুদ্রণ প্রমাদ থেকে যাওয়া প্রকাশনা জগতের অপরিহার্য বাস্তবতা। সম্মানিত পাঠকবৃন্দ আপন উদারতায় মুদ্রণত্রæটি মার্জনা করবেন, সে প্রত্যাশা করছি। বইটি রচনার ক্ষেত্রে যারা অনুপ্রেরণা যুগিয়েছেন, বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই প্রকাশক রাহবার পাবলিকেশন্সের স্বত্ত¡াধিকারী প্রিয় আহছ ান উল্যাহ ভাইকে, যিনি অত্যন্ত আগ্রহের সাথে বইটি প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। বইটি রচনার ক্ষেত্রে যেসব রেফারেন্স গ্রন্থের সহযোগিতা নেয়া হয়েছে সেসব গ্রন্থের গ্রন্থকারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ তা‘আলা তাদের খেদমতকে কবুল করুন। আমীন! পরিশেষে, মহান আল্লাহ তা‘আলার দরবারে কায়মনোবাক্যে দু‘আ করছি, তিনি যেন এ ক্ষুদ্র প্রয়াসকে তার সন্তুষ্টির জন্য কবুল করেন। পরকালে একে লেখক, প্রকাশক, পাঠক-পাঠিকা ও সংশ্লিষ্ট সকলের নাজাতের উসিলা বানিয়ে দেন। আমীন! ইয়া রাব্বাল আলামীন। মিছবাহ্ উদ্দিন
275.00৳ Original price was: 275.00৳ .217.00৳ Current price is: 217.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই