
হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার পরিপ্রেক্ষিত বাংলাদেশ
প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা’র মত একটি জীবনঘনিষ্ট ও কষ্টকর বিষয় নিয়ে লেখা মোটেই সহজ কাজ নয়। একজন দুরারোগ্য রোগীকে চিকিৎসক যখন বলেন আপনার আর ভালো হওয়ার সম্ভাবনা নেই,তখন বিষয়টি যতটা না স্পর্শকাতর তারচেয়ে বেশি হয় সেই রোগীর জগত ছেড়ে যাওয়ার কষ্টকর অনুভূতি। চিকিৎসকের ঘোষণার মুহূর্ত থেকে রোগীটির পৃথিবী ছেড়ে চলে যাওয়া পর্যন্ত যে সেবা তারই নাম প্যালিয়েটিভ কেয়ার- আধুনিক বাংলায় যাকে বলে প্রশমন সেবা। অনেকেই বলেন এই বিষয়টি তো একজন ডাক্তারের কাজ। কারণ এরসাথে স্বাস্থ্য ও চিকিৎসাসম্পর্কিত বিষয় জড়িত। আমিতো ডাক্তার নই। সরকারের একটি বিভাগে দীর্ঘদিন চাকরি করেছি। এখন অবসরে। প্রায় ১০ বছর পর্যন্ত আমি প্যালিয়েটিভ নিয়ে পড়াশোনা ও লেখালেখি করছি। বেশ কয়েকটি প্রশিক্ষণসহ এসম্পর্কিত সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছি। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর আজীবন সদস্য।
450.00৳ Original price was: 450.00৳ .372.00৳ Current price is: 372.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





