
হরিশংকর জলদাসের অন্তরঙ্গকথা
হরিশংকর জলদাস খ্যাতিমান কথাসাহিত্যিক। তাঁর উপন্যাস,গল্প,প্রবন্ধ পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাঁকে ঘিরে রয়েছে পাঠকের দুর্নিবার কৌতূহল। তাঁর ব্যক্তিগত জীবনশৈশব,কৈশোর,যৌবন সবকিছু পাঠক জানতে চান। পাঠকের আগ্রহের কথা বিবেচনা করেই এ গ্রন্থে হরিশংকর জলদাসের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের সুখ-দুঃখ,হাসি-কান্না,প্রেম-ভালোবাসা,ক্রোধ-অভিমান অনেক কিছুই ধরা পড়েছে। তিনি অকপটে সমাজের নানা অসংগতি নিয়ে কথা বলেছেন। নিজের দুর্ভাগ্যের কথা স্বীকার করেছেন মুক্তকণ্ঠে। কথোপকথনে উঠে এসেছে তাঁর গ্রন্থ রচনার প্রেক্ষাপটসমূহ। এ ছাড়া। সমাজ-সংসার,রাজনীতি,ব্যক্তিগত প্রেম এরকম বিচিত্র বিষয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেছেন পাঠকের সামনে। পাঠক তাঁর। অভিজ্ঞতার বিষয়সমূহ জানতে পেরে শিহরিত হবেন। এ গ্রন্থ হরিশংকর জলদাসকে নতুন। করে ভাবতে ও চিনতে সহায়তা করবে। তিনি বলেন—আমি দলিত সমাজের একজন।
300.00৳ Original price was: 300.00৳ .246.00৳ Current price is: 246.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই


