হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা
যে কয়জন গৌরবজনক মহীয়সী মহিলার উল্লেখ ব্যতিরেকে ইসলামের ইতিহাস পূর্ণ হতে পারে না হযরত আয়েশা রাযিয়াল্লাহু তায়ালা আনহা তাদের অন্যতম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয়তমা স্ত্রী। তাকওয়া ও পবিত্রতার উচ্চমর্যাদা তিনি অর্জন করেছিলেন। জ্ঞান, বিদ্যাবত্তা, ফিকহ ও ইজতিহাসের ক্ষেত্রে তার কোনো জুড়ি ছিলো না। ইলমে দীনের ক্ষেত্রেও তার দক্ষতা ছিলো পুরোপুরি। রাসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন তিনি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছিলেন। আর এ কারণেই সীরাত গ্রন্থসমূহ, হাদীসের কিতাব ও সিাহাবা কাহিনীতে হযরত আয়েশা রাযিয়াল্লাহ আনহার নাম যে সুনিপুণভাবে উল্লিখিত হচ্ছে অন্য কোনো মহিলার নাম সেভাবে আসে না।
আব্বাস মাহমুদ আল আক্কাস হযরত আয়েশার এ জীবনী গ্রন্থটি সাধারণ প্রচলিত নিয়ম থেকে সরে গিয়ে জীবন চরিতের আধুনিক পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করেছেন। এ পুস্তকে তিনি কেবল তার জীবনের ঘটনাবলী বর্ণনা করাই যথেষ্ট মনে করেননি, বরং মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সেসব ঘটনা পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। তার প্রেক্ষাপটের ওপর সবিস্তার আলোকপাতও করেছেন। এ পুস্তকের আরেকটি বড় সৌন্দর্য হচ্ছে এই যে, এতে হযরত আয়েশা রাযিয়াল্লাহ আনহার দীনি ও ইল্মী মর্যাদা প্রকাশ করার সাথে সাথে তাকে একজন আদর্শ নারী রূপেও পেশ করা হয়েছে। এদিক থেকে হযরত আয়েশা রাযিয়াল্লাহ আনহার এ জীবনী পুস্তকটি এক অনুপম ও অনন্য বৈশিষ্ট্যের অধিকারী।
পুস্তটির শেষ দিকে আল্লামা জালালুদ্দীন সুয়ূতীর একটি মূল্যবান পুস্তিকা “আইনুল ইসাবা ফীমা ইস্তাদরাকাতহু সাইয়েদাতু আয়েশা আলাস সাহাবা”-(যেসব মাসআলায় অন্য সাহাবাদের সাথে হযরত আয়েশার মতভেদ ছিলো, সেগুলোর সঠিক সিদ্ধান্ত)-এর তরজমাও পরিশিষ্ট হিসাবে জুড়ে দেয়া হয়েছে। মূল আরবী পুস্তিকাটি আল্লামা সাইয়েদ সুলায়মান নদভীর ‘সীরাতে আয়েশা’ নামক পুস্তকের শেষে লিপিবদ্ধ হয়েছে। আর এর পূর্বে পুস্তক আকারে দাক্ষিণাত্যের হায়দারাবাদ থেকেও প্রকাশিত হয়েলো। এ সংক্ষিপ্ত অথচ সারগর্ভ পুস্তিকায় সেইসব ইল্মী ও ফিক্হী মাসআলা লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলোতে হযরত আয়েশা রাযিয়াল্লাহ আনহা অন্যান্য সাহাবার সাথে দ্বিমত পোষণ এবং সাথে সাথে দ্বিমত পোষণের কারণও বর্ণনা করেছেন। এটি পাঠ করার পর হযরত আয়েশা রাযিয়াল্লাহ আনহার বিস্ময়কর ইজতিহাদী দক্ষতা স্বীকার না করে উপায় থাকে না।
ইলহাদ ও অধর্মের এ যুগে মুসলিম জনগণকে তাদের পূর্বসূরীদের কারনামা সম্পর্কে পরিচিত করানোর প্রয়োজনীয়তা অপরিসীম। যাতে তারা তাদের পদাংক অনুসরণ করে ধর্মের মূল প্রাণশক্তি হ্রদয়ঞ্জম করতে পারে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, এ পুস্তকটিও যেনো এ উদ্দেশ্য লাভের ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হয় এবং আমাদের নারী সমাজও হযরত আয়েশা রাযিয়াল্লাহ আনহার পদাংক অনুসরণ করে শিক্ষাগত, সাহিত্যগত, চরিত্রগত ও ধর্মীয় ক্ষেত্রে একে অন্যের ওপর জয়লাভ করার প্রতিযোগিতায় আত্মনিয়োগ করেন।
80.00৳ Original price was: 80.00৳ .64.00৳ Current price is: 64.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






