নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

হদিস

পৃষ্ঠা : 128
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2025
ভাষা : বাংলা

পুলিৎজার বিজয়ী খ্যাতনামা লেখিকা ঝুম্পা লাহিড়ির ইতালিয়ান ভাষায় লেখা প্রথম উপন্যাস ‘Whereabouts’। নিজেই পরে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ছোটো ছোটো ৪৬টি অধ্যায়ে তুলে ধরেছেন মধ্যবয়স্ক এক অধ্যাপিকার নামহীন এক শহরে দৈনন্দিন জীবনযাপনের কাহিনি তাঁর নিজস্ব বয়ানে। রাস্তায়, অফিসে, ক্যাফেতে, বুকশপে কিংবা বাড়িতে সর্বত্রই তিনি আছেন, আবার যেন তিনি কোথাও নেই। নিজের ‘হদিস’ খুঁজে ফিরছেন শহর ও বাড়ির আনাচেকানাচে, তাঁর প্রতিদিনের কাজে। হয়তো লেখক নিজের কথাই এই উপন্যাসে আমাদের বলতে চেয়েছেন। কিংবা হয়তো এ আমাদের সবার গল্প। প্রতিদিনের এই শহরে ‘শুধু দিন যাপনের, প্রাণ ধারণের গ্লানি’ নিয়ে আমরা যেমন নিজের হদিস খুঁজে ফিরি সর্বত্র। মায়াময় ভাষায় লেখা এই উপন্যাস পড়ে সবারই সে অনুভূতি জাগ্রত হবে। জ্ঞানকোষ প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত ঝুম্পা লাহিড়ির ‘হোয়্যারএবাউটস’ (হদিস) উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন তানভীর ইসলাম।

 

Original price was: 320.00৳ .Current price is: 267.00৳ .

17%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top