
হতাশজীবন
উপমহাদেশের ইতিহাসে বেশ কয়েকজন মৌলানা প্রসিদ্ধি অর্জন করেছেন। কয়েকজনের নাম উপমহাদেশের প্রান্ত ছাড়িয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে। মৌলানা মনিরুজ্জামান এঁদের মধ্যে অন্তর্ভুক্ত নন। কিন্তু তাঁর কীর্তির (রাজনীতিতে,সামাজিক অর্থনীতিতে,শিক্ষা প্রসারে এবং বঞ্চিতজনের বঞ্চনা মোচনে) সামগ্রিকতা বিচার করলে তিনিই সর্বাগ্রগণ্য। অভীক ওসমান মাওলানা এছলামাবাদীর জীবন ও কর্ম নিয়ে বিশাল কোন গবেষণা কর্ম করেননি; তিনি মৌলানার বহুধাবিস্তৃত কর্মযজ্ঞের কয়েকটি অজানা দিকের সন্ধান মাত্র দিয়েছেন পাঠককে। অভীক ওসমানের এই কাজের অনন্য দিকটি হলো তিনি মৌলানা সাহেবের জীবনের প্রায় শেষপ্রান্তে লেখা অপ্রকাশিত রচনা ‘হতাশ জীবন’কে পাঠকের গোচরীভূত করেছেন। এর ভূমিকা লিখতে গিয়ে তিনি মৌলানার প্রেক্ষাপট,বিশেষভাবে তাঁর জন্মভূমিÑশঙ্খের কূলের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য,আরবী ও ইসলামী শাস্ত্রে তাঁর দক্ষতা অর্জন,বিশেষভাবে তিনি যে বিরাট মাপের মানুষ ছিলেন,তা পাঠকের,বিশেষত নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। অভীক ওসমান লিখেছেন,আড়ালিয়ার চরের মিশনারী মাওলানার উপর একটি গতানুগতিক গ্রন্থ সম্পাদনার উদ্দেশ্য আমার বা প্রকাশক মহোদয়ের নয়। আমরা মাওলনার আত্মজীবনীর অপ্রকাশিত ‘হতাশ জীবন’ অংশটি সুধী পাঠকমহলে পেশ করলাম। এখানে মাওলানার নিখিল জীবনের নিরন্তর সংগ্রামের একটি অংশ পাওয়া যাবে। মাওলানার জন্মস্থান আড়ালিয়ার চর। ভাসানের চরের মাওলানাÑমওলানা ভাসানী। ভাসানী হুজুর মাওলানার ভাবশিষ্য ছিলেন। শঙ্খ উপকূলবর্তী সেনের চরে জন্মগ্রহণ করেছেন যাত্রামোহন সেন,দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেন গুপ্ত,চরশেবনদীতে জন্মগ্রহণ করেছেন পূর্ববঙ্গের বাংলা কলেজ প্রতিষ্ঠাতা,বাংলার বিজ্ঞান বইয়ের প্রচলনকারী ভাষাসৈনিক প্রিন্সিপাল আবুল কাসেম। মাওলানার জন্মের আঁতুড়ঘরের সাথে কেশুয়া গ্রামবাসী মৎ আঁতুড়ঘর একই সুতোয় বাঁধা বলে মাওলানার উপর লেখালেখির ব্যাপারে আমার এই আবেগ। বিরাট এক মনীষীর সঙ্গে একই গ্রামে জাত-হওয়ায় অভীক ওসমান আবেগাপ্লুত! তার আবেগের ভিত্তি নেই? কেউ যদি জগদীশচন্দ্র বসু বা মাইকেল মধুসূদনের গ্রামে জন্মান,তাহলে তাঁর এই শেকড় বা শেকড়ের মাটি নিয়ে উদ্ভাসিত হওয়া কি স্বাভাবিক নয়? অভীক ওসমান কবি,তাই তার কল্পনার চোখে বার বার এই বিরাট মানুষটির ছবি অসমান্য আলোকে ফুটে উঠেছে। যেখানে তার মা’র নানা ছিলেন এই অনন্যসাধারণ মানুষটির সহকর্মী। কবিজনোচিত অনুভূতি দিয়ে তিনি উপলব্ধি করেছেন মনিরুজ্জামান এছলামাবাদীর সব কাজকে,সব কীর্তিকে। ত
120.00৳ Original price was: 120.00৳ .100.00৳ Current price is: 100.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই


