Sale!

স্মৃতিঘরে একা

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 120
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা : bangla

আমাদের বয়স বাড়ে। আমরা একা হতে থাকি । আমাদের বয়স বাড়ে। আমরা অসহায় হতে থাকি। এই একাকীত্ব ও অসহায়ত্ব ঘুচাতে আমরা বন্ধু খুঁজতে শুরু করি। পুরনো বন্ধু,নতুন বন্ধু,নতুন করে পুরনো বন্ধু জড়ো করি। গল্পের অলিগলিতে বিচরণ করে আমরা ভুলে থাকতে চাই আমাদের একা হয়ে পড়া বর্তমান। আমাদের প্রধান উপজীব্য হয়ে ওঠে ফেলে আসা দিনগুলির গল্প। আমরা হাতরে বেড়াই আমাদের ব্যক্তিগত স্মৃতিঘর। আমাদের শৈশব,কৈশোর,যৌবনের দিনগুলি আরো মধুর হয়ে ফিরে আসে। আমাদের মনে পড়ে ফেলে আসা দিন,জীবনের কাছে জীবনের মধুময় সব ঋণ। কখনো স্মৃতির গাঙে ঢেউ ওঠে। সে ঢেউয়ের তোড়ে হৃদয়ের তীরে আছড়ে পড়ে কিছু না পাওয়া মুখ,চলে যাওয়া সুখ। স্মৃতিঘরে রক্ষিত সেই সব এলবাম নাড়তে নাড়তে আমরা নস্টালজিক হয়ে উঠি। সেই নস্টালজিয়া আমাদের আরো একা করে দেয়।

Original price was: 275.00৳ .Current price is: 229.00৳ .

17%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top