
স্বাধীনতার অভিযাত্রা
ফ্ল্যাপে লেখা কথা ১৯৪৭-এর ভারতভাগের মধ্য দিয়ে যে ‘স্বাধীনতা’ এসেছিল সেই মেকি স্বাধীনতার স্বরূপ স্পষ্ট হয়ে উঠল বাংলা ভাসার উপর আক্রমণের মধ্য দিয়ে। ক্রমে বোঝা গেল বাঙালির ভাষা-সংস্কৃতিকে বিপর্যস্ত করে তাদের গোষ্ঠীপরিচয় ভুলিয়ে ,শুধু মুসলমান পরিচয়ে তাদের পাকিস্তানি করে তুলবার নীল নকশা তৈরি করে অগ্রসর হচ্ছে তখনকার শাসকগোষ্ঠী। এই চক্রান্তের বিরুদ্ধে বাঙালি সংষ্কৃতির অক্ষুণ্ন রাখার প্রস্তৃতি শুরু হল। শত বাধার মুখে রবীন্দ্র-শতবর্ষ উদ্যাপন,ছায়ানট প্রতিষ্ঠা,বটমূলের বর্ষবরণ ইত্যাদির মধ্য দিয়ে বাঙালির সাংস্কৃতিক জীবনকে ঋদ্ধ করে বাঙালিত্বের দৃঢ় ভিত্তি গড়ে তুলবার সাধানায় ব্রতী হলেন কিছু সংস্কৃতিকর্মী। সন্জীদা খাতুন এঁদেরই অন্যতম। ভাষা-আন্দোলন,নববর্ষ,ছায়ানট আর মুক্তিযুদ্ধ প্রসঙ্গ নিয়ে তাঁর লেখার সংকলন ‘স্বাধীনতার অভিযাত্রা’য় রয়েছে এই সাধানারই ইতিহাস।
250.00৳ Original price was: 250.00৳ .205.00৳ Current price is: 205.00৳ .
18%
ছাড়
আপনার পছন্দের আরও বই