নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

স্বরচিত আত্মার পরিত্রাণ

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 70
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st editon, 2025
ভাষা : বাংলা

মনোজগতের কত অচেনা গোলকধাঁধা ছুঁয়ে যেতে পারে গল্পের সজীব রক্ত? কত নিথর স্নায়ু ও করোটির ভেতর দিয়ে সেসব পৌঁছে যায় চির ঘুমের বিষণ্ন দরজায়? সেই বিস্ময়বিদীর্ণ দ্রাঘিমায় দাঁড়িয়ে আমরা জীবনের প্রচুর ভাঁড়ারের খোঁজ পাই।

মামুন হুসাইনের যে-কোনো রচনা গল্প-উপন্যাস অথবা গদ্যের দিব্যোজ্জ্বল তরঙ্গ এমন অজস্র অভিজ্ঞতায় সমর্পিত। সৃজনের নিভৃত ডালপালা বিস্তৃত হয়ে চলে সেসবে, অবলীলায়।

স্বরচিত আত্মার পরিত্রাণ, ক্ষুদ্র আয়তনের এই কাহিনি সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও রাজনৈতিক চৈতন্যে উপনীত হতে হতে বিবরবাসী হয়ে ওঠা মানুষের নৈঃসঙ্গ্য-নিরাময়ের এক আশ্চর্য প্রণালি। মানুষের নিঃসঙ্গতাকে সম্ভবত দেশকালের পরিসীমায় গ্রেফতার করা যায় না। এই উপন্যাসিকার রবীন্দ্র-অনুরাগী শিল্পীর অন্তর্দহনের শুকনো অশ্রু চিহ্ন তেমনই, আত্মঅভিজ্ঞতার খোলস থেকে বেরিয়ে বিশ্বব্যাপী মানুষের স্বেচ্ছামৃত্যুর নীল বিবমিষা ছুঁয়ে যায়। এভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে সাম্প্রতিক গাজা উপত্যকার হত্যাযজ্ঞ যেমন এখানে স্মৃতি ও রক্তের অন্তর্গত অনুষঙ্গ; তেমনি মানুষের মানবিক হয়ে ওঠার সাংস্কৃতিক অভিযাত্রাও ভূখণ্ড ও সময় অতিক্রম করে চলে। ফলে ব্যক্তির স্বেচ্ছামৃত্যু যেন হয়ে ওঠে বৈশ্বিক হত্যালীলার সমার্থক।

Original price was: 200.00৳ .Current price is: 166.00৳ .

17%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top