নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

সোনালী কিরণ

ইসলাম নারীদেরকের যে সম্মান দান করেছে এবং তাদেরকে যেরুপ মূল্যায়ন করেছে তা বিশ্বের দ্বিতীয় কোন ধর্ম বা মতবাদ আজ পর্যন্ত দিতে পারেনি, আর দিতে পারবেও না। সত্যিই ইসলাম ব্যতীত আর কোন ধর্ম কি পাওয়া যাবে যেটা বলেছে মায়ের পায়ের তলে জান্নাত? আর কোন ধর্ম বা জীবনব্যবস্থা কি আমাদের এটা শেখাবে যে আমাদের সেবা ও উত্তম ব্যবহারের সর্বাধিক হক্বদার আমাদের মায়েরা? আর জন্মের পর শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অন্যতম গুরূত্বপূর্ণ ভূমিকা থাকে মায়ের। শিশুর পালন পালনের দায়িত্ব এত গুরুত্বপূর্ণ বিষয় যা পালন করতে প্রচুর সময়, শ্রম, ধৈর্য, মমতা দরকার পড়ে যা পুরুষের সামর্থ্যের বাইরে। আর তাই একজন নারী কেবল একজন নারীই নয়, সে একটি উম্মাহর কারিগর, আমাদের পজন্ম কেমন হবে তা নির্ভর করছে আমরা কেমন মা তৈরী করতে পেরেছি তাঁর উপর।

জাতিকে সুষ্ঠভাবে গড়ে তোলায় নারীদের দূরদৃষ্টি এবং মেধার প্রয়োজন হয়। মানবতার মূল বিষয়সমূহ সম্পর্কে অবগত হওয়া এবং মর্যাদাপূর্ণ জীবন সম্পর্কে ধারণাও অতি বেশি প্রয়োজন। তেমনি ধর্মীয় শিক্ষারও প্রয়োজন হয়। পরিবর্তিত বিশ্বের গতি সম্পর্কেও অবগত  হতে হয়। অতঃপর এভাবে নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নতুন প্রজন্ম নিজ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়। এভাবে এক রমনী জীবনের বিভিন্ন  পর্যায়ে সম্মানিত ও মর্যাদাপূর্ণ হয়ে থাকেন, কখনও কখনও সে একজন মা, নানী, দাদী, বোন, কন্যা, খালা, ফুফু হিসেবে অথবা বউ, শাশুড়ি বা স্ত্রী হিসেবে সম্মানিত হন। নারী ব্যক্তিত্বের এমন সকল দিক যাতে তাঁর মেধা, বীরত্ব, পহেজগারী প্রকাশ পায় সেগুলোই এ বইয়ের অলংকার। উপস্থাপিত সকল ঘটনাবলী হৃদয়গ্রাহী এবং সত্য; কিন্তু ঘটনাগুলো স্রেফ পড়া কিংবা এ থেকে আবেগতাড়িত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হল এ থেকে শিক্ষা নেওয়া। আর ইসলামের  খ্যাতিমান রমণীদের স্মরণীয় ঘটনাবলীর এই সংকলন রচনা করেছেন  আব্দুল মালেক মুজাহিদ। আর বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বইটি অনুবাদ করেছেন মুহাম্মাদ আব্দুর রব আফফান।

Original price was: 210.00৳ .Current price is: 116.00৳ .

45%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top