
সৈয়দ ওয়ালীউল্লাহ
সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসগল্প-নাটকের সামগ্রিক মূল্যায়ন আবদুল মান্নান সৈয়দের এই ‘সৈয়দ ওয়ালীউল্লাহ গ্রন্থটি। মূল্যায়নের বাইরে এই বইএ আরো আছে সৈয়দ ওয়ালীউল্লাহর অগ্রন্থিত বাংলা ও ইংরেজি গল্প,বাংলা ও ইংরেজি প্রবন্ধ,এমনকি একটি অপ্রকাশিত গল্পের খসড়া। আবদুল মান্নান সৈয়দের সৈয়দ ওয়ালীউল্লাহ’ শুধু ওয়ালীউল্লাহ বিষয়েই নয়—বাংলা কথাসাহিত্যের সমালোচনাক্ষেত্রে অপরিহার্য একটি গ্রন্থ। সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা কথাসাহিত্যের এক প্রধান পুরুষ। গল্প,উপন্যাস,নাটক—তিন শাখাতেই কাজ করেছেন তিনি। দুটি গল্পগ্রন্থ,তিনটি উপন্যাস আর তিনটি নাটক—তাঁর অল্পপরিসর আয়ুষ্কালে প্রকাশিত হয়েছিল মাত্র এই আটটি বই। পরে আরো কিছু রচনা আবিষ্কৃত হয়েছে—কিন্তু তাও বেশি নয়। তারই মধ্যে,সমস্তের মধ্যেই,সৈয়দ ওয়ালীউল্লাহর আত্মব্যক্তিত্ব এমনভাবে স্বাক্ষরিত হয়েছে যে কথাসাহিত্যের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে খচিত,পরবর্তীদের মধ্যে তাঁর ধারাবাহিকতা প্রবাহিত। সৈয়দ
225.00৳ Original price was: 225.00৳ .187.00৳ Current price is: 187.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই