
সেভেন সিস্টার্স সিরিজ
উলফা (সেভেন সিস্টার্স সিরিজ- ১)
কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া তরুণী ৪৫ দিনের মাথায় হয়ে যান একজন জাতীয় সংগ্রামের মুক্তিকামী সৈনিক। জীবনের বাঁক বদলে যায় তার। ইঁটকাঠের ঘরের বদলে খোলা আকাশটাই হয়ে যায় তার ঘর। সামান্য এক পোকামাকড় ও জোঁকের ভয়ে লাফিয়ে চিৎকার করা মেয়েটাই একদিন প্রতিজ্ঞা করে—“আমরা মাটিতে খড় বিছিয়ে ঘুমাবো। ভয়ের কিছু নেই। আমরা দেখে নেবো—কয়টা জোঁক কামড়াতে পারে আমাদেরকে। ”
এভাবেই সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য আসামের মুক্তিকামী সংগঠন ‘উলফা’র হাত ধরে শুরু হয় এক অস্তিত্বের লড়াই। ভারতীয় দখলদারের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ় সংগ্রামের জীবন। আসাম, বড়োল্যান্ড, নাগাল্যান্ড ভুটান ও মিয়ানমারের গহিন অরণ্যের এক নাতিদীর্ঘ ইতিহাস। ফলাফল স্বরূপ মমতাময়ী মায়ের ছায়া এবং ঘরত্যাগের কল্পনাও না করা তরুণ তরুণীরাই একদিন সগর্ভে গেয়ে ওঠে—
“উঠোনের মুখে দাঁড়িয়ে থেকো না মা,
পথে না দেখলে চলে যেয়ো ফের ঘরে
এখন আমার ফেরার সময় নাই।”
এমন শ্বাসরুদ্ধকর বয়ান ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে ‘উলফা’র সেকেন্ড লেফটেন্যান্ট মণি হাজরিকার সংগ্রামমুখর আত্মকথা। উঠে এসেছে গৃহত্যাগী তরুণ তরুণীর অরণ্যের দিন ও অজ্ঞাতবাসের জীবন। উলফার সামরিক বাহিনীতে নারীবাহিনীর সূত্রপাতের ইতিকথা। ‘উলফা’র জাদুকরী উত্থান ও দাঁতে দাঁত চেপে টিকে থাকার বয়ান। বইয়ের শুরুতেই অনুবাদক কর্তৃক যোগ করা হয়েছে—আসামের নামকরণ থেকে নিয়ে আসাম ইতিহাসের আদি থেকে অন্ত। ব্রিটিশ ও ভারতীয় দখলদারদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনার কথা।
মণি হাজরিকা!
খাদ্যসংকট আর মহামারীর কবলে পড়েও যুদ্ধ ও প্রশিক্ষণ চালিয়ে গেলেন। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলেন তিনি। মরণাপন্ন অবস্থা। যায়যায় হাল। শেষমেশ আশাহত হয়ে সঙ্গীরা তার ঠান্ডায় জমে যাওয়ার মতো শরীরটাকে বের করে আনলেন খোলা উঠোনের মাঝে। করুণস্বরে কেউ কেউ তো বলেই ফেলললেন—“না,মণিকে বুঝি অকালেই হারাতে হলো আমাদের।” জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণ থেকেও বেঁচে যান তিনি। লিখে যান—আসামের ইতিহাসের এক জটিল সন্ধিক্ষণের প্রত্যক্ষদর্শীর দলিল।
মণি হাজরিকার শ্বাসরুদ্ধকর বয়ানে ভরপুর ‘উলফা’য় আপনাকে স্বাগতম।
নাগালিম (সেভেন সিস্টার্স সিরিজ-০২)
মানচিত্রে নাগাল্যান্ড ভারতের তথাকথিত ‘সেভেন সিস্টার্স’-এর একটি শান্ত রাজ্য মনে হলেও, এর গভীরে লুকিয়ে আছে রক্তস্রোত, বিশ্বাসঘাতকতা আর অবিরাম সংগ্রামের এক দগদগে ইতিহাস। ‘নাগালিম’ বইটি অজানা ইতিহাস ও দীর্ঘস্থায়ী এক অসম যুদ্ধের জীবন্ত সাক্ষী।
দখলদার ভারতের বুলেটের সামনে দাঁড়িয়ে কীভাবে একটি জাতি নিজেদের আত্মপরিচয় টিকিয়ে রেখেছে? কীভাবে সাধারণ পাহাড়ী মানুষ হয়ে উঠেছে একেকজন দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা? গভীর জঙ্গল পাড়ি দিয়ে চীনের উদ্দেশ্যে লংমার্চ, পাকিস্তানের সাথে গোপন সংযোগ, এনএসসিএন-এর অভ্যন্তরীণ সংঘাত আর শান্তি আলোচনার আড়ালে চলা রাজনৈতিক খেলা-সবকিছুর বিস্ফোরক বিবরণ উঠে এসেছে এই বইয়ে।
নন্দিতা হাকসার ও সেবাস্টিয়ান এম. হংরের লিখিত এই গ্রন্থটি পাঠকের সামনে উন্মোচন করবে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক অজানা অধ্যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা আঞ্চলিক আধিপত্যবাদ, ভূরাজনীতি ও রাষ্ট্রযন্ত্রের প্রকৃত রূপ চিনতে চান, যারা বঞ্চিত উপজাতির ইতিহাস জানতে চান, তাদের চোখের নিজেদের
খোঁজে পেতে চান, তাদের জন্য এই বইটি কেবল পাঠ্য নয়-অপরিহার্য।
বইটি হাতে নিন, যদি আপনি স্বাধীনতার চেতনার দীক্ষা নিতে চান আর নিজেদের অধীকার আদায়ে সোচ্চার হতে চান। ইতিহাসের ধুলো ঝেড়ে অজানা সত্যের মুখোমুখি হোন আজই।
কাংলেইপাক (সেভেন সিস্টার্স সিরিজ-৩)
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ঘেরা রাজ্য মণিপুর। মূলধারার সংবাদমাধ্যমে আমরা কেবল সংঘাতের খণ্ডিত চিত্র দেখি, কিন্তু এর নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী ইতিহাসের দগদগে ঘা। ১৯৪৯ সালের এক বিতর্কিত চুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে গত সাত দশক ধরে যে বিরামহীন লড়াই চলছে, এই গ্রন্থটি তারই জীবন্ত দলিল।
‘কাংলেইপাক’ বইটি একটি ‘গেরিলা ম্যানুয়াল’। বইটির পাতায় পাতায় উঠে এসেছে-
কীভাবে একটি স্বাধীন ও সুশৃঙ্খল রাজ্য দখলদারিত্বের শিকলে আটকা পড়ল।
মেইতেই, নাগা ও কুকি-ত্রিমুখী জাতিগত সংঘাতের জটিল সমীকরণ।
সিআরপিএফ কনভয়ে হামলা, নাইট অ্যাম্বুশ এবং হিট-অ্যান্ড-রান অপারেশনের রোমহর্ষক বিবরণ।
অসম শক্তির বিরুদ্ধে কীভাবে গেরিলা যুদ্ধ পরিচালনা করতে হয়, তার তাত্ত্বিক ও প্রায়োগিক বিশ্লেষণ-যা খোদ একজন বিদ্রোহী নেতার কলম থেকে নিসৃত।
এই অঞ্চলের অস্থিরতা বাংলাদেশের ভূ-রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা ‘সেভেন সিস্টার্স’-এর ভূ-রাজনীতি বুঝতে চান এবং জানতে চান প্রতিবেশী
রাষ্ট্রের অন্দরমহলে জ্বলতে থাকা আগুনের প্রকৃত উৎস, তাদের জন্য এই বইটি পাঠ করা অপরিহার্য।
প্রতিবেশীর ঘরে লাগা আগুনের আঁচ একদিন আপনার ঘরেও লাগতে পারে। তার আগেই পড়ুন সেভেন সিস্টার্স সিরিজের তৃতীয় এ বই।
918.00৳ Original price was: 918.00৳ .642.00৳ Current price is: 642.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





