
সুবেদার ওহাব আব্বা আব্বা বলে কাঁদেন
“সুবেদার ওহাব আব্বা আব্বা বলে কাঁদেন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ সুবেদার ওহাব একজন অলৌকিক মানুষ। পাকিস্তানিরা তাকে ভাবত জিন। বীর মুক্তিযােদ্ধা সুবেদার ওহার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পাকিস্তানি সৈন্যদের জন্যে হয়ে উঠেছিলেন এক ভয়ঙ্কর ত্রাসের নাম। ইপিআরের সুবেদার ছিলেন তখন। পরে তাকে অনারারি ক্যাপ্টেন করা হয়েছিল। তার যুদ্ধের কাহিনি সেনাবাহিনিতে পাঠ্য। এলাকার মানুষ এখনাে তার গল্প করেন। কিংবদন্তির মতাে সেই বীরত্বের কাহিনি ছড়িয়ে আছে শালনা নদীর ধারে,পথেপ্রান্তরে। আনিসুল হক ১৯৯৬ সালে মুক্তিযুদ্ধের রজতজয়ন্তি উপলক্ষে সুবেদার ওহাবকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধক্ষেত্রগুলােতে। আবদুল ওহাব বীর বিক্রমের মুখে শুনেছেন যুদ্ধের বিবরণ। কোন নদী,কোন মাঠ,কোন গাছতলা,সব কিছু স্বচক্ষে দেখে আনিসুল হক বর্ণনা করেছেন অপারেশনগুলাের। সঙ্গে ছিলেন ভােরের কাগজের কুমিল্লা প্রতিনিধি নাসিরউদ্দিন। কিন্তু সুবেদার ওহাব আনিসুল হকের সামনে একদিন অনেক কেঁদেছিলেন? কেন কান্নায় ভেঙে পড়েছিলেন এই বীর?
120.00৳ Original price was: 120.00৳ .100.00৳ Current price is: 100.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





