সিরাতে মুস্তাকিম
মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস ঘুম্মান (হাফিজাহুল্লাহ) রচিত ‘সিরাতে মুস্তাকিম কোর্স’ বইয়ের বঙ্গানুবাদ ‘সিরাতে মুস্তাকিম।’ অনুবাদ করেছেন তরুণ আলেম লেখক মুহাম্মদ উমারা হাবীব।
ইসলামের মৌলিক আকিদা, ঈমান-আমল এবং সংশ্লিষ্ট সকল মাসআলা সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে এই বইয়ে। প্রত্যেক মুসলিমের জন্য জানা ও অপরিহার্য কর্তব্য সকল বিষয় এখানে সংকলিত হয়েছে। বিশেষ করে নির্বাচিত চল্লিশ আয়াত ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস—যা পাঠকের সামনে ইসলামি জীবনের পূর্ণাঙ্গ রূপরেখা স্পষ্ট করবে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে বহু মাসনুন দোয়া—যা মুমিন জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করবে।
বইটির শেষে সংযুক্ত করা হয়েছে ইসলামি বিধিবিধান সম্পর্কে মাওলানা ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ একটি বয়ান।
সহজবোধ্য ভাষা, সুন্দর উপস্থাপনা এবং প্রয়োজনীয় আলোচনার ফলে ‘সিরাতে মুস্তাকিম’ সাধারণ পাঠক থেকে শুরু করে দীনপ্রিয় সকলের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ।
280.00৳ Original price was: 280.00৳ .140.00৳ Current price is: 140.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






