নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

সালাফের জীবন থেকে ও এখন যৌবন যার (একত্রে)

সালাফের জীবন থেকে:

সালাফদের জীবনী চর্চা ও রচনার ধারা অতি পুরোনো। আমাদের পূর্বসূরি আলিমগণ সালাফদের জীবনী রচনায় বেশ তৎপর ছিলেন। এ কারণে চৌদ্দ শ বছর পরেও তাঁদের নির্ভুল জীবনী জানা সম্ভব হচ্ছে। তাঁদের রচনার ধারা ছিল বিভিন্নমুখী। কেউ রচনা করেছেন মুহাদ্দিসদের জীবনী, কেউ রচনা করেছেন ফকীহদের জীবনী। কেউ-বা সামগ্রিকভাবে আহলে ইলমের জীবনী রচনা করেছেন। সালাফের জীবন থেকে বইটি সেই ধারাবাহিকতারই অংশ।

আকাবির ও পূর্বসূরি আলিমদের পদাঙ্ক অনুসরণ করে ইতিহাসপ্রেমী লেখক ইমরান রাইহান কলম হাতে তুলে নিয়েছেন। একে-একে ২০ জন সালাফে সালিহিনের জীবনী তুলে ধরেছেন। যাদের প্রত্যেকেই খাইরুল কুরুনের সৌভাগ্যবান সদস্য। যাদের প্রত্যেকের কাছে ইলমুল হাদীস, ইলমুল ফিকহ-সহ ইলম ও আমলের প্রতিটি অঙ্গনে মুমিনগণ ঋণী। গল্পের ধাঁচে রচিত বইটি আকর্ষণীয় বর্ণনাভঙ্গির কারণে পাঠককে চুম্বকের মতো শেষ শব্দ পর্যন্ত আটকে রাখবে।

 

এখন যৌবন যার:

স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থাকে বেশি। আর একে ব্যবহার করেই যুবককে ঘায়েলের চেষ্টা করা হয়।

এ তো হলো সাধারণ হিসাব। কিন্তু আমাদের এ নষ্ট সময় ও পরিবেশে একজন যুবককে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রাস্তার বেপর্দা পরিবেশ থেকে শুরু করে কলেজ-ইউনিভার্সিটির সহশিক্ষা, ইন্টারনেটের মতো জরুরি উপকরণের রন্ধ্রে রন্ধ্রে থাকা চরম অশ্লীলতা ও বেহায়াপনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্রোতে ভেসে আসা নানারকমের আজাব… সব মিলিয়ে যুবক এখন বিপদে। আগে যে যৌবন ছিল বিপুল সম্ভাবনার আধার, এখন সে যৌবন যেন হাজারো বিপদের আশঙ্কা ।

‘এখন যৌবন যার’ বইতে লেখক তুলে ধরেছেন এক আখ্যান, যুবক যাকে আঁকড়ে ধরতে পারবে এই অকুল দরিয়ার অবলম্বন হিসেবে।

Original price was: 679.00৳ .Current price is: 460.00৳ .

32%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top