নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

সাবটেরেনিয়ান

বিষয় :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2026

বরফ আর রহস্যের চাদরে মোড়া এক মহাদেশ। সেই বরফের রাজ্যের সীমা ছাড়িয়ে, প্রফেসর অ্যাশলি কার্টারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটা দল পাড়ি জমাল পৃথিবীর কেন্দ্র অভিমুখে। তবে ভূগর্ভস্থ গোলকধাঁধায় পা রেখে জানা গেল, তারাই প্রথম নয়…আগেও একটা দল এসেছিল এখানে, তবে প্রাণ নিয়ে ফিরতে পারেনি কেউ।

তাল তাল পাথর, চোখ ধাঁধানো বিশাল গুহা, শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা কালো নদী…সবকিছু পেরিয়ে অভিযাত্রীদল আবিষ্কার করল—এখানে তারা একা নয়। অন্ধকারের আড়ালে ওত পেতে আছে প্রাগৈতিহাসিক অতীত, যার সূচনা হয়েছিল আধুনিক মানবজাতির আবির্ভাবের আগে।

ঘটনাক্রমে দলটা জানতে পারল, এই অতীতকে ঘাঁটানো উচিত হয়নি তাদের। এখন পালটে যেতে চলেছে পৃথিবীর ইতিহাস। এদিকে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে নিজেদের মধ্যেই রয়েছে বিশ্বাসঘাতক!

আসুন পাঠক, অভিযাত্রীদের সাথে পা রাখুন পৃথিবীর দুর্গম অভ্যন্তরে…ডুবে যান সময়ের চাইতেও পুরনো সেই আদিম গোলকধাঁধায়

Original price was: 580.00৳ .Current price is: 472.00৳ .

19%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top