
সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তর
বই পরিচিতি ‘সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তর’ মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে গভীরতর সাক্ষাৎকারভিত্তিক বই। এই গ্রন্থে স্থান পেয়েছে সাখাওয়াত আলী খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের সাক্ষাৎকার। এই তালিকায় আছেন তোয়াব খান,আবেদ খান ও কামাল লোহানী। ১৯৭১ সালে দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন আবেদ খান। ২৬ মার্চ পাকিস্তানি ট্যাঙ্কের গোলায় ধ্বংসপ্রাপ্ত হওয়ার সময় আবেদ খান দৈনিক ইত্তেফাক অফিসেই ছিলেন। আর সাখাওয়াত আলী খান ও তোয়াব খান কর্মরত ছিলেন দৈনিক বাংলায়। তাদের সাক্ষ্যে উঠে এসেছে ২৫ মার্চ কালরাতের ধ্বংসলীলা,বর্বর হত্যাযজ্ঞ,অবরুদ্ধ বাংলাদেশে সাংবাদিকতাসহ আর্থ-সামাজিক অবস্থার নানা চিত্র। দৈনিক পূর্বদেশে কর্মরত কামাল লোহানী তাঁর বিস্তারিত সাক্ষাৎকারে তুলে ধরেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত নানা ঘটনা। এছাড়া দুটো পরিশিষ্টে তুলে ধরা হয়েছে একাত্তর সালের জেনোসাইডের আইকনিক একটি ছবি এবং যুদ্ধদিনে বাঙালির মার্কিন বন্ধু আর্চার কেন্ট ব্লাডকে নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা।
300.00৳ Original price was: 300.00৳ .232.00৳ Current price is: 232.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





